অ্যাপলের প্রথম ভাসমান স্টোর, চমকে দিবে মানুষকে
প্রথমবারের মতো ভাসমান স্টোর খুলতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অ্যাপল একটি ডোম আকৃতির স্টোর চালু করার পরিকল্পনা করছে। এটি হতে যাচ্ছে সিঙ্গাপুরের বে স্যান্ডস রিসোর্টে। অ্যাপল টুইটারে টিজার ভিডিও প্রকাশ করে জানিয়েছে খুব শিগগিরই চালু হতে যাচ্ছে স্টোরটি।
অফিসিয়াল টিজার বলা হয়েছে, এই স্টোরটি এমন এক জায়গায় হতে যাচ্ছে যেখানে আপনি নতুন খুঁজে পাবেন নতুন কিছু। গ্লাস প্যানেল দিয়ে এই স্টোরটি তৈরি করা হয়েছে। যার ফলে দিনের বেলায় সূর্যের আলোতে উঁচু উঁচু বিল্ডিংয়ের প্রতিফলন দেখা যাবে এবং রাতের বেলা দেখা যাবে রঙিন আলো।
ব্রিজ দিয়ে প্রবেশ করা যাবে এই স্টোরটিতে। এছাড়াও, আন্ডারওয়াটার টানেলের মাধ্যমে পার্শ্ববর্তী শপিংমলগুলো থেকে সরাসরি প্রবেশ করা যাবে এই স্টোরে। সিঙ্গাপুরে এটি অ্যাপলের তৃতীয় অ্যাপল স্টোর। সারা বিশ্বের মধ্যে এটি অ্যাপলের ৫১২তম স্টোর।
ম’হামারির কারণে অধিকাংশ কোম্পানি যখন ব্যয় কমাচ্ছে সেখানে অ্যাপল ব্যয় আরও বাড়াচ্ছে। চলতি মাসেই অ্যাপল ২ ট্রিলিয়নের কোম্পানিতে পরিণত হয়েছে। তাদের শেয়ার মূল্য রেকর্ড পরিমাণ বেড়েছে মহামারির মধ্যেই।




