337273

শক্তিশালী বো’মা বি’স্ফোর’ণের ফুটেজ প্রকাশ রাশিয়ার (ভিডিও)

বিশ্বের সবচেয়ে শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বো’মার বি’স্ফোর’ণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া। প্রায় ছয় দশক আগে ১৯৬১ সালের ৩০ অক্টোবর থার্মোনিউক্লিয়ার বোমাটি আর্কটিক সাগরের উপর ফেলেছিল দেশটি। যা হিরোশিমাতে যুক্তরাষ্ট্রের ফেলা ৩ হাজার ৮০০ পা’রমাণবিক বো’মার সমতুল্য।

যদিও এতদিন পরে সেই বি’স্ফোর’ণের ফুটেজ প্রকাশ করা হয়নি। রাশিয়ার রাষ্ট্রীয় পা’রমাণ’বিক সংস্থা রোসাতোম পা’রমা’ণবিক শিল্পের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ফেলা পা’রমা’ণবিক বো’মার ক্ষ’মতার চেয়ে প্রায় ৩০০০ গুণ বেশি শক্তিশালী এই থার্মোনিউক্লিয়ার বো’মার বি’স্ফো’রণের সেই ফুটেজ প্রকাশ করা হয়েছে।

ওই ভিডিওতে অনেক দূর থেকে ব্যাপক সেই বি’স্ফো’রণ দেখা যাচ্ছে। রাশিয়ার তৈরি থার্মোনিউক্লিয়ার বো’মাটির নাম ‘জার বো’ম্বা’। এর দৈর্ঘ্য আট মিটার এবং ওজন প্রায় ২৭ টন এবং এটি বহন করার জন্য একটি বিশেষভাবে তৈরি বিমানের প্রয়োজন ছিল।

তুপোলিভ টিউ -৯৯ বোমারু বিমানের ক্রুদের চিত্রগ্রহণকারী একটি দ্বিতীয় বিমানের আরোহীদের বেঁচে থাকার সুযোগ দেওয়ার জন্য, বিশালাকার বো’মাটির সঙ্গে একটি বড় প্যারাশুট যুক্ত করে দেওয়া হয়েছিল। যাতে এটি ধীরে পতিত হয়। এই সময়ে উভয় বিমান নিরাপদ দূরত্বে চলে যেতে সক্ষম হয়।

থার্মোনিউক্লিয়ার বো’মাটি যখন আর্কটিক সাগরের নভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জের সুখয় নসের পরীক্ষার সাইটে প্রায় ৪ কিলোমিটার বি’স্ফোরণ ঘটে এবং এ্টির শক ওয়েভ ৫৫ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত ছড়িয়ে পড়ে। বো’মাটির শক্তি এতটাই বেশি ছিল যে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত নরওয়ে ও ফিনল্যান্ডের বাড়িঘরও এর কম্পনে ক্ষ’তিগ্রস্থ হয়েছিল।

https://www.youtube.com/watch?v=nbC7BxXtOlo

ad

পাঠকের মতামত