337236

নিউজিল্যান্ডের আদালতে কোরআন পাঠ

নিউজিল্যান্ডের দুটি মসজিদে হা’মলা করে ৫১ জনকে হ’ত্যার বিচার চলাকালে আদালতে কোরআন থেকে পাঠ করা হয়েছে। গত বছরের মার্চের এ হা’মলার ঘটনায় অভিযুক্ত ব্রেন্টন টারান্টকে আ’মৃত্যু কা’রাদ’ণ্ডের শা’স্তি দিয়েছে দেশটির একটি আদালত। সাজাপ্রাপ্ত ব্রেন্টন টারান্টের প্যারোলে মুক্তি পাওয়ারও কোনো সুযোগ থাকবে না।

এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডে প্যারোল ছাড়া যাব’জ্জীব’ন কা’রাদ’ণ্ডের শা’স্তি দেয়া হলো। হা’মলাকা’রী ব্রেন্টন টারান্টকে আ’মৃত্যু কা’রাগারে থাকতে হবে। নিউজিল্যান্ডের বিচার ব্যবস্থায় মৃ’ত্যুদ’ণ্ডের শা’স্তি দেয়ার কোনো সুযোগ নেই।

২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান, যার বি’রুদ্ধে ৫১ জনকে হ’ত্যার অভিযোগ আনা হয়েছে, আরো ৪০ জনকে হ’ত্যার চেষ্টা করেছিলেন। তার বি’রুদ্ধে স’ন্ত্রাসবাদের অভিযোগও দায়ের করা হয়েছে। দণ্ডাদেশ দেয়ার সময় বিচারক মন্তব্য করেন যে, ব্রেন্টন টারান্ট পরিকল্পিতভাবে দু’টি মসজিদে হা’মলা করেন এবং তিনি তার কৃতকর্মের জন্য ল’জ্জিত নন।

গত বছরের ১৫ই মার্চ ক্রা’ইস্ট’চার্চের দুইটি মসজিদে ব’ন্দুক নিয়ে গু’লি করতে শুরু করে ওই হা’মলাকা’রী। গু’লি করার দৃশ্য সে সরাসরি অনলাইনে সম্প্রচার করে।

বিচারের সময় কী হয়েছে?-ব্রেন্টন টারান্টের বিচারের শুনানি চারদিন ধরে চলেছে এবং এই সময়ে ৬০ জনের বেশি ভুক্তভোগীর বিবৃতি শুনেছেন আদালত। বিবৃতির শেষদিনে আদালতে কোরআন থেকে পাঠ করা হয় এবং ভুক্তভোগীদের মা’রা যাওয়া পরিবারের সদস্যদের ছবি দেখানো হয়।

বৃহস্পতিবারের সাজা শোনানোর আগে ব’ন্দুকধা’রী ব্রেন্টন টারান্ট আদালতে কথা বলেননি। কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আদালত কক্ষ প্রায় খালিই ছিল। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিডিও ফিডের মাধ্যমে শহরের অন্যান্য আদালত কক্ষে হাজার হাজার মানুষ আদালতের কার্যক্রম দেখানো হয়েছে।

ধুসর রঙের পোশাক এবং তিনজন পুলিশ কর্মকর্তার বেষ্টনীতে ব্রেন্টন টারান্ট পুরো সময় চুপচাপ ছিলেন বলে জানা যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বার্নাবি হাওয়েজ আদালতকে বলেছেন, ওই হা’মলার জন্য ব’ন্দুকধা’রী বহু বছর ধরে পরিকল্পনা করছিল। তার উদ্দেশ্যে ছিল ‘যত বেশি সম্ভব মানুষকে হ’তাহত করা।’

গত বছর নিউজিল্যান্ডের দুটি মসজিদে হা’মলা করে ৫১ জনকে হ’ত্যা করে ব্রেন্টন টারান্ট। হা’মলা থেকে ভা’গ্যক্রমে বেঁ’চে যান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। নিউজিল্যান্ডে সফররত ক্রিকেট দলের বেশ কজন সদস্য ওইদিন হা’মলার শি’কার হওয়া একটি মসজিদে জুমার নামা পড়তে গিয়েছিলেন।

সূত্র : বিবিসি

ad

পাঠকের মতামত