336952

ছাগলের গায়ে কাঁদামাখা নিয়ে সং’ঘ’র্ষে নি’হত ১, আ’হত ৪

নিউজ ডেস্ক।। বাগেরহাটে শরণখোলায় ছাগলের গায়ে কাদামাখা নিয়ে দুই পক্ষের সং’ঘ’র্ষে জাকির জোমাদ্ধার (৪৮) নামের এক ব্যক্তি নি’হ’ত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে শরনখোলা উপজেলা ধানসাগর গ্রামে জাকির জোমাদ্দার ও তার প্রতিবেশী মন্টুর পরিবারের সাথে এ সং’ঘর্ষে’র ঘটনা ঘটে।এসময় উভয় পক্ষের আরও চারজন আ’হত হন।

নি’হত জাকির জোমাদ্ধার শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের সোমেদ জোমাদ্দারের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, মঙ্গলবার জাকিরের বড় ভাইয়ের ছাগল প্রতিবেশী মন্টুর ক্ষেতে যায়। এসময় মন্টু বা তার লোকেরা ছাগলটির শরীরে কাঁদা মেখে দেয়। ছাগলের শরীরের কেন কাঁদা মাখানো হল এ বিষয়টি জানার জন্য জাকির জোমাদ্দার মন্টুর কাছে জানতে চান। কথা-কাটির এক পর্যায়ে দুই পক্ষের মাঝে সং’ঘর্ষ হয়। সং’ঘর্ষের এক পর্যায়ে জাকিরের মাথায় টর্চ লাইট দিয়ে আ’ঘাত করে প্রতিপক্ষরা। পরে জাকিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃ’ত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা জাকিরের ম’রদেহ উদ্ধার করেছি।বুধবার সকালে ময়না ত’দন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। হ’ত্যার ঘটনায় মা’মলা দায়েরের প্রস্তুতি চলছে। জ’ড়িতদের আ’টকের জন্য পুলিশের অ’ভিযান শুরু করেছে। উৎস: সময়নিউজ।

ad

পাঠকের মতামত