স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে ট্রেনে চাদর, কম্বল ও বালিশ সরবরাহের সিদ্ধান্ত স্থগিত
নিউজ ডেস্ক।। আগামী ৫ সেপ্টেম্বর রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর-কম্বল ও বালিশ সরবরাহ করা হবে না। বিদ্যমান বেডিং চার্জ টিকিটের মূল্য থেকে বাদ দেয়া হবে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেল কতৃপক্ষ।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল, আগামী ৫ সেপ্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর, কম্বল ও বালিশ সরবরাহ করা হবে। একদিন পরই সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো রেল কর্তৃপক্ষ।
স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে গত ৩১ মে থেকে ট্রেনের ভেতরে এই সার্ভিস বন্ধ রয়েছে।




