337025

বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলতে গিয়েই বার বার গ্রেপ্তার হন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।। বুধবার (২৬ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ-৬ দফা’ শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান ও প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ বিতরণ অনুষ্ঠানে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

তিনি বলেন, কারো পরামর্শে নয়, ৬ দফা জাতির পিতা বঙ্গবন্ধুর নিজস্ব চিন্তার ফসল। করোনাভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে যাওয়ায়, দেশের মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত না করতেই বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর আয়োজন ডিজিটাল করা হচ্ছে।

বাঙালির মুক্তির সনদ ৬ দফা সম্পর্কে প্রজন্ম থেকে প্রজন্ম জানবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

 

ad

পাঠকের মতামত