337074

বন্যার পানিতে ভেসে গেছে তরুণ উদ্যোক্তা রাসেলের স্বপ্ন

চলতি বন্যার কারণে ঘিওর উপজেলার কৃষিপণ্য নির্ভর চাষীরা মা’রাত্মক ক্ষ’তির সম্মুখীন হয়েছেন। বন্যার পানির কারণে কলা গাছ ম’রে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন মানিকগঞ্জ ঘিওর উপজেলার সাত ইউনিয়নের কলা চাষীরা।

ঘিওর সদর ইউনিয়নের মাইলাগী এলাকার কলা চাষী মোঃ রাসেলের কলার বাগানে গিয়ে দেখে যায়, প্রায় সব গাছই ক্ষ’তিগ্রস্ত হয়েছে। বাগানে কলা গাছের গোড়া পচে পরে আছে গাছ। ফলন্ত এসব গাছের কলা আর মাস খানেক পরই পরিপক্ব হওয়ার কথা। সারা বছর খরচ করার পর ফসল ঘরে তোলার সময় এই ক্ষ’তি কলা চাষীদের সর্বশান্ত করে ফেলেছে। বন্যায় প্রায় সব কলা গাছ ম’রে গেছে। এতে আর্থিকভাবে ক্ষ’তিগ্রস্ত হয়েছেন ঘিওর উপজেলার কলা চাষীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার বিস্তীর্ণ জমিতে বিভিন্ন জাতের কলা, যেমন- শাবরীকলা, সাগরকলা, কাচকলা, বিচিকলা চাষ হয়েছিল। ২০১৮-১৯ অর্থবছরে ১৯ হেক্টর জমিতে কলা আবাদ করছিলেন উপজেলার কৃষকরা। বর্ষার পানি এসে সম্পূর্ণ কলা গাছ নষ্ট হয়ে গেছে।

কলা চাষী মোঃ রাসেল মিয়া জানান, আমি ঘিওর উপজেলার মাইলাগী-২ একর, দৌলতপুর উপজেলার জিয়নপুর-১ একর, ধার-দেনা করে মোট তিন একর জমিতে রঙিন সাগর কলা আবাদ করেছি। চারা রোপন থেকে শুরু করে সার, কিটনাশক, সেচ, শ্রমিক বাবদ খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। জমি বর্গা নিয়ে এবং ঘিওর রূপালী ব্যাংক শাখায় থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে পাচঁ লক্ষ টাকা ঋণ নিয়ে কলার আবাদ করি। চারা রোপণ থেকে বিক্রির উপযোগী করতে প্রায় ৮-৯ মাস লেগে যায়। কিন্তু আগাম বর্ষার পানি এসে আমার জমির কলার গাছ সবগুলো ম’রে গেছে। এতে আমার প্রায় নয় লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন ব্যাংক ঋণ কীভাবে সুদ করবো জানি না। এখন আমি কী খাবো? আর কী পরবো? কিছুরই দিশা খুঁজে পাচ্ছি না। আমি দিশেহারা হয়ে পড়েছি। এ বিষয়ে উপজেলা কৃষি অফিস থেকে কোনো ধরনের সাহায্য সহযোগীতা আমরা পায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন জানান, বন্যায় ক্ষ’তিগ্রস্ত কৃষকদের উপজেলা উপ-সহকারী কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্যদের মাধ্যমে তালিকা করা হচ্ছে। বন্যায় ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য ‘ক্ষ’তিগ্রস্ত ২১০০ জন কৃষকদের মাঝে সল্পমেয়াদী সবজি বীজ বিতরণ করা হবে। এছাড়া তালিকা আসার পর অধিদফতরে পাঠানো হবে। যে পরিমাণ বরাদ্দ পাওয়া যায় সে অনুযায়ী সরিষা, ভূট্টার বীজ ও সার বিতরণ করা হবে। উপজেলার কৃষকেরা অনেকেই কলা চাষ করেই জীবিকা নির্বাহ করেন। কিন্ত এত বড় ক্ষতি কাটিয়ে ওঠার সামর্থ্য নেই অধিকাংশ কৃষকের। সরকারী কোনো সহযোগিতা কখনো পায়নি তারা। তাই তারা সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন। তাদের দাবি, সরকারীভাবে সহজ শর্তে ঋণ দিলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে।

ad

পাঠকের মতামত