336993

ঢাবি ছাত্রী ধ’র্ষণ : মজনুর বি’চার শুরু

নিউজ  ডেস্ক : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধ’র্ষ’ণের মা’মলা’য় একমাত্র আ’সা’মি মজনুর বি’রু’দ্ধে চার্জ গঠন করেছেন আ’দা’লত। এ চার্জ গঠনের মধ্য দিয়ে আ’সামি’র ‘বি’রু’দ্ধে আনুষ্ঠানিক বি’চার শুরু হলো।

বুধবার (২৬ আগস্ট) ঢাকার নারী ও শিশু নি’র্যাত’ন দমন ট্রাইব্যুনাল-৭ এর বি’চারক বেগম মোসা. কামরুন্নাহারের ভার্চুয়াল আ’দা’লত চার্জ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আ’দাল’ত আগামী ৯ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

এদিন মজনুকে আ’দাল’তে হাজির করা হয়নি। তাকে কা’রাগা’র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির দেখানো হয়।

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আ’দালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ (অরেঞ্জ) আ’সামির বি’রুদ্ধে চার্জগঠনের প্রার্থনা করেন। তবে মজনুর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আদালত মজনুর বি’রু’দ্ধে আনা তাকে পড়ে শোনান। এরপর মজনুর কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ। মজনু নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বি’চার প্রার্থনা করেন।

এরপর আ’দালত মজনুর বি’রুদ্ধে চার্জগঠনের আদেশ দেন।

এর আগে গত ১৬ আগস্ট একই আ’দালত মজনুর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে আজ শুনানির দিন ধার্য করেন।

গত ১৬ মার্চ মজনুকে একমাত্র আ’সা’মি করে ঢাকা সিএমএম আ’দালতে চার্জশিট দাখিল করেন মা’মলা’র ত’দন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। ওই দিনই আদা’লত মাম’লাটি পরবর্তী বি’চারের জন্য নারী ও শিশু দম’ন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। কিন্তু করোনার কারণে আদালত সাধারণ ছুটিতে থাকায় কোনো কার্যক্রম হয়নি।

গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় ওই ছাত্রীকে ধ’র্ষ’ণ করেন মজনু। ওই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নি’র্যাত’ন দমন আ’ইনে মাম’লা করেন।

গত ৮ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানাধীন শেওড়া বাসস্ট্যান্ড থেকে র‌্যাব মজনুকে গ্রে’প্তা’র করে। ৯ জানুয়ারি আদা’লত মজনুর সাত দিনের রিমা’ন্ড মঞ্জুর করেন। ১৬ জানুয়ারি মজনু দোষ স্বীকার করে আ’দালতে জবানবন্দি দেন। এখন তিনি কা’রাগারে রয়েছেন।

 

ad

পাঠকের মতামত