337103

মেসিকে বিদায়ীবার্তা জানিয়েছেন কাতালুনিয়ার প্রেসিডেন্ট

আগামী বছর কাতালান ক্লাবে শেষ হবে আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসির চুক্তি। কিন্তু তার আগেই বিশ্ব গণমাধ্যমে মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণা প্রকাশিত হয়। এমন খবরে গরম হয়ে উঠেছে বিশ্বের গণমাধ্যমগুলো। তবে, এ ব্যাপারে এখনো মুখ খোলেনি কাতালান ক্লাবটি। এদিকে মেসিকে বিদায় জানিয়েছেন কাতালুনিয়ার প্রাদেশিক সরকার প্রধান কুইম তোরা।

এক টুইট বার্তায় কাতালুনিয়ার প্রেসিডেন্ট কুইম তোরা বলেন, বিদায় মেসি। আপততদৃষ্টিতে আনুষ্ঠানিকভাবে মেসির জন্য বিদায় কামনা করছি।

উল্লেখ্য, ২০১৭ শেষবার কাতালান ক্লাবের সঙ্গে শেষবার চুক্তিবদ্ধ হয়েছিলেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি। যে চুক্তির বৈধতা শেষ হচ্ছে আগামী বছর। ক্লাবের অন্দরমহলের সমস্যা নিয়ে মেসি সেভাবে প্রকাশ্যে সরব না হলেও ২০১৯ ক্লাবের দলাদলি নিয়ে একবার মুখ খুলেছিলেন তিনি। আর গেল সপ্তাহেই রেডিও স্টেশন কাডেনায় জানানো হয় মেসি ভীষণভাবে অখুশি ক্লাবের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবং সে কারণেই ২০২১ পর বার্সেলোনাকে আলবিদা জানাবেন তিনি।

ad

পাঠকের মতামত