আবারও এক কৃষ্ণাঙ্গকে পুলিশের ৭ গু’লি’র ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট।। মার্কিন অঙ্গরাজ্য উইসকনসিনের শহরটিতে বি’ক্ষোভকারী’দের ছত্রভ’ঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে দা’ঙ্গা পুলিশ। এরমধ্যেই তৃতীয় দিনের বি’ক্ষোভ আরও সহিংস রুপ লাভ করেছে। দ্বিতীয় রাত থেকেই ঘোষণা দিয়ে কা’রফিউ ভা’ঙা শুরু করে বর্ণবাদ বি’রোধী বি’ক্ষোভকারীরা। এনবিসি, ফক্স, সিএনএন
সোমবার রাতে বেশ কিছু ভবন ও গাড়িতে আ’গুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। আ’গুন লাগিয়ে দেয়া হয় আ’দালত ভবনেও। একটি ম্যাট্রেসের দোকানে লাগানো আ’গুন ছড়িয়ে পরে বেশ বড় এলাকাজুড়ে। বেশ কয়েকটি ব্যাংকে ভা’ঙচুরও চালানো হয়।
রোববার জ্যাকব ব্লেক নামে ২৯ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গকে গু’লি করে পুলিশ। ভিডিওতে দেখা যায়, পরিবার নিয়ে গাড়ির সামনে দাাঁড়িয়ে আছেন ব্লেক। এক পর্যায়ে তিনি গাড়িতে উঠার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ তাকে একে একে ৭টি গু’লি করে স্ত্রী ও সন্তানের সামনেই।
কেনোসা ফায়ার ডিপার্টমেন্টের প্রধান মঙ্গলবার সকালে জানান, রাতের বি’ক্ষোভ-আগুনে শহরটির ব্যাপক ক্ষ’য়ক্ষ’তি হয়েছে। এর আগে শহরটিতে ন্যাশনাল গার্ড ডেকে পাঠান রাজ্যের গভর্নর টনি এভারস।
তবে বি’ক্ষোভকারীদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন গভর্নর এভারস। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে সংবিধান নাগরিকদের ক্ষো’ভ প্রকাশের অধিকার দিয়েছে।
গু’লিতে আ’হত ব্লেক ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন। তার শরীরের ডান দিক পক্ষাঘা’তগ্রস্থ হয়ে গেছে।




