বাড়িতে পুজো করে সমালোচনার মুখে শাহরুখ খান
ভিন্ন ধ’র্মাবলম্বী হয়েও বাড়িতে গনেশ পুজো করে তুমুল সমালোচনার মুখে পড়লেন বলিউড বাদশা শাহরুখ খান। ইস’লাম ধ’র্মালম্বী হয়ে হিন্দুদের পুজোয় কেন অংশ নিলেন অ’ভিনেতা? সেই প্রশ্ন তুলেই আক্রমণ করা হচ্ছে এই সুপারস্টারকে।
প্রতিবারের মতো এবারও নিজের বাড়িতে পুজো’র আয়োজন করেছিলেন শাহরুখ খান। এমনকি পুজো শেষে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেন তিনি। সাদাকালো এই সেলফিতে শাহরুখের কপালে দেখা যায় লাল রঙের টিপ।
ওই ছবির ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘পুজো ও বিসর্জন শেষ করলাম। এই দিনে প্রার্থনা করি সবাই সুখে ও আনন্দে থাকুন। গণপতি বাপ্পা মোরেয়া।’ ছবিটি প্রকাশ্যে আসতেই একের পর এক কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনদের একাংশ।
তাদের অ’ভিযোগ, শাহরুখ খান ভিন্ন ধ’র্মের হয়ে কেন হিন্দুদের উৎসব পালন করলেন? মূলত নিজের ভাবমূর্তি ধরে রাখতেই এমনটি করছেন তিনি। নিজের ধ’র্ম নিয়ে ব্যস্ত না থেকে আরেক ধ’র্মের উৎসবে মেতেছেন। আবার কেউ কেউ শাহরুখের প্রশংসাও করেছেন। যদিও বিষয়টি নিয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি এই অ’ভিনেতা।
তবে শুধু শাহরুখ একাই নন, এদিন সালমানকে একই ভূমিকায় দেখা গেছে। বোন অর্পিতার স্বামী আয়ুষের বাড়িতে সপরিবারে হাজির হয়ে পুজো করেছেন বলিউড সুলতান। এ নিয়ে তাকেও কমে ছাড়েননি নেটিজেনরা।




