বাবার সামনেই দুই ছেলেকে কু’পিয়ে হ’ত্যা
জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের দ্ব’ন্দ্বে আপন দুই ভাইকে কু’পিয়ে হ’ত্যা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাওলি গঙ্গাধরদী গ্রামে এ ঘটনা ঘটে। নি’হতরা হলেন- ওই গ্রামের গিয়াস মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর (২৫) ও রাকিব মাতুব্বর (২০)।
নি’হতদের চাচা নুরুল্লাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সভাপতি বারি মাতুব্বর জানান, রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান রাকিব মাতুব্বর। ওই সময় পাশের বাড়ির সাদ্দাম মাতুব্বর ও তার ছেলে কামাল, সালাম, আবজাল ও জামাল মিলে রাকিবের জাল ফেলে দেন। এ ঘটনায় রাতেই এলাকার মাতুব্বর মোতালেব মীমাংসার দায়িত্ব নেন।
তিনি আরও জানান, সোমবার সকালে পর্যন্ত মোতালেব মাতুব্বর মীমাংসা না করায় সাদ্দাম মাতুব্বরের লোকজন দেশীয় অ’স্ত্র নিয়ে গিয়াস মাতুব্বরের বাড়িতে হা’মলা চালান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই রাকিব মাতুব্বর ও তার বড় ভাই শামীম মাতুব্বরকে সাদ্দাম মাতুব্বরের ছেলেরা এ’লোপাতাড়ি কু’পিয়ে চলে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই দুই ভাই মা’রা যান।
নি’হতদের বাবা গিয়াস মাতুব্বর বলেন, সাধারণ মাছ ধরাকে কেন্দ্র করে ওরা আমার তরতাজা দুই ছেলেকে আমারই সামনে কু’পিয়ে হ’ত্যা করেছে। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি আমি যেন আমার দুই ছেলে হ’ত্যার বিচার পাই।
ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান জানান, দুই পক্ষের সং’ঘর্ষের খবর পেয়ে ভা’ঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হ’ত্যার সঙ্গে জড়িত সন্দেহে সাদ্দাম মাতুব্বর ও সালাম মাতুব্বর নামে দুই ব্যক্তিকে আ’টক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। ম’রদে’হ দুটি উদ্ধার করে ম’র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় হ’ত্যা মা’মলার প্রস্তুতি চলছে।






