করোনায় একদিনেই আক্রান্ত দুই লাখের বেশি, মৃ’ত ৪২৪৮
বৈশ্বিক ম’হামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। আর এ ম’হামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃ’তের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ১২ হাজার।
করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ১২ হাজার ৪৮৭ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৬০ লাখ ৮০ হাজার ৪৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ২৪৮ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন পৌনে দুই লাখ মানুষ। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৭৪ হাজার ১৪৬ জন। এর মধ্যে মা’রা গেছেন ১ লাখ ৮০ হাজার ৬০৪ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ লাখ ৫ হাজার ৭৮৩ জন। মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ৭৭২ জন। তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৫ হাজার ১৮৫ জন। এর মধ্যে মা’রা গেছেন ৫৭ হাজার ৬৯২ জন।
ভাইরাসটির সংক্রমণ ছড়িয়েছে বাংলাদেশেও। রোববার পর্যন্ত দেশেটির স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৪১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৭৯ হাজার ৯১ জন।






