336679

সিনহা হ’ত্যা: প্রদীপসহ ৭ পুলিশ সদস্য ফের রি’মান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হ’ত্যা মা’মলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতসহ ৭ পুলিশ সদস্যকে দ্বিতীয় দফায় ৪ দিন করে রি’মান্ড মঞ্জুর করেছেন আদালত।

প্রথম দফায় সাত দিনের রি’মান্ড শেষে সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় নিয়মানুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয় আ’সামিদের। এ সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবারও রি’মান্ড আবেদন করেন মা’মলার তদন্ত সংস্থা র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। শুনানি শেষে ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্যের ৪ দিন করে রি’মান্ড মঞ্জুর করেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারকি হামিক (টেকনাফ-৩) তামান্না ফারাহ।

এর আগে গত ৬ আগস্ট সিনহা হ’ত্যা মা’মলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রি’মান্ড আবেদনের শুনানি শেষে তাদের সাত দিনের রি’মান্ড মঞ্জুর করেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারকি হামিক (টেকনাফ-৩) তামান্না ফারাহ।

আদালতের নির্দশনায় আ’সামিদের জিজ্ঞাসাবাদ করার জন্য গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে র‌্যাব হেফাজতে নেন মা’মলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। কারাগার থেকে প্রথমে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা হয়। পরে নিয়ে নেয়া হয় র‍্যাব কার্যালয়ে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মা’মলার মূল তিন আ’সামিকে নিয়ে ঘটনাস্থলে যায় তদন্ত সংস্থা র‍্যাব। রি’মান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে সংবাদ সম্মেলন জানিয়েছিলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

এদিকে এ মা’মলায় রি’মান্ডে রয়েছেন কক্সবাজারে কর্মরত এপিবিএন-১৪ এর সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহর।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গু’লিতে নি’হত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মা’মলা করে পুলিশ। এ মা’মলায় এখন পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মা’মলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রে’ফতার করেছে র‍্যাব।

এদিকে গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হ’ত্যা মা’মলা করেন সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মা’মলায় ৯ জনকে আ’সামি করা হয়।

ad

পাঠকের মতামত