336711

করোনা ওয়ার্ডে ম’দ খাচ্ছেন রোগী, ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ওয়ার্ডের মধ্যেই সা’জানো রয়েছে বিভিন্ন খাবার। সেখানে বসেই বোতল থেকে ম’দ ঢে’লে খাচ্ছেন করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত রোগী। এই ঘ’টনার বেশ কয়েকটি ছবি সম্প্রতি ভাই’রাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই ঘ’টনা সামনে আসতেই ন’ড়ে চ’ড়ে বসেছে প্রশাসন।

ঘ’টনাটি ঘ’টেছে ভারতের ঝাড়খ’ণ্ড রাজ্যের ধানবাদে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিষয়টি নিয়ে পূর্ণা’ঙ্গ তদ’ন্তের নির্দে’শ দিয়েছেন। খবর আনন্দবাজারের।

ধানবাদে রয়েছে ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল) এর সেন্ট্রাল হাসপাতাল। করোনায় আ’ক্রা’ন্ত হওয়ায় সেখানেই ভর্তি রয়েছেন ওই যুবক। বছর ৩০ এর ওই যুবকের নাম শান্টু গুপ্ত। ভাই’রাল হওয়া ছবিগুলিতে দেখা যাচ্ছে, শান্টুর এক হাতে রয়েছে হ্যা’ন্ডকা’ফ। একটি টেবিলে অ্যালুমিনিয়াম ফয়েলে সা’জানো রয়েছে বেশ কয়েক রকমের খাবার। চেয়ারে বসে থাকা শান্টু বোতল থেকে গ্লাসে ঢা’লছেন ম’দ। অন্য ছবিতে বোতল মুখ ঠে’কি’য়েও ম’দ খেতে দেখা যাচ্ছে তাকে। তার বিরু’দ্ধে কোভিড ওয়ার্ডের অন্য রোগীদের থেকে তো’লাবা’জির অভি’যোগও রয়েছে।

এই ঘ’টনার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল কোভিড ওয়ার্ডের নিরা’পত্তার মধ্যেই একজন রোগী কীভাবে এসব পেল? এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কোভিড ওয়ার্ডে কীভাবে ম’দের বোতল এল তা তাদের কাছেও বি’স্ময়। আর এই ‘কর্ম’ চলার সময় চিকিৎসক, নার্স বা হাসপাতালের অন্য কর্মীরা দেখতে পেলেন না?

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের থেকে তদ’ন্তের নি’র্দেশ পেয়ে ধানবাদের ডেপুটি কমিশনার উমাশঙ্কর সিংহ বলেছেন, ‘মহকুমা শাসক ও এসডিপিও ঘ’টনার তদ’ন্ত করছেন। তদ’ন্তের রিপো’র্ট মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে’।

ad

পাঠকের মতামত