দশম বিয়ে করতে চাওয়ায় বাড়ি ছাড়া হলেন হবি মেম্বার!
এক বা দুটি নয়, মোট নয়টি বিয়ে করেও ক্ষান্ত হননি লালমনিরহাটের নাটারবাড়ী এলাকার হাবিবুর রহমান হবি। আর একের পর এক বিয়ে করায় বিয়ে পাগল হবি মেম্বার নামে পেয়েছেন পরিচিত। তবে এবার আর রক্ষা হল না তার।
হাবিবুর রহমান হবি প্রথম বিয়ে করেছিলেন ১৯৭৬ সালে এবং শেষ বিয়ে করেন ২০১২ সালে। তবে এবার দশ নম্বর বিয়ে বন্ধ করতে একজোট হয়েছেন তার স্ত্রীরা। তাই তোপের মুখে আড়াই মাস ধরে ঘর ছাড়া লালমনিরহাটের হবি। ৭০ বছর বয়সী হাবিবুর রহমান হবি গণমাধ্যমকে বলেন, চারটি বউ আমাকে তালাক দিয়েছে। একটা বউ মা’রা গেছে। বর্তমানে চারটা (বউ) আছে। দুইটা স্ত্রীর আচরণ খুব ভালো।
হাবিবুর রহমান হবি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। তার ১০ম বিয়ের বিরুদ্ধে স্ত্রী ও ২০ সন্তান অবস্থান নেওয়ায় তিনি এখন বাড়ি ছাড়া। তবে হাবিবুর রহমান হবি বলেন, আমার জীবনের কোনো নিরাপত্তা নেই। এ জন্য আমি আ’ত্মগোপনে আছি।
হাবিবুর রহমান হবির স্ত্রীরা নিজেরাও জানেন না কে কততম স্ত্রী। হাবিবুর রহমান হবির স্ত্রীরা এ সমস্যার সমাধান চান এবং আগের মতো ভালোভাবে থাকতে চান। এ নিয়ে তারা পুলিশের স্মরণাপন্নও হয়েছেন। হাবিবুর রহমান হবির এক স্ত্রী জানান, ওই বুড়ো মানুষটাকে (স্বামী) নিয়ে আগের পরিবেশে ফিরতে চাই।
আরেক স্ত্রী বলেন, ছেলেকে বলে বুড়োর (স্বামী হাবিবুর রহমান হবি) ভালোর জন্য চেষ্টা করি। কিন্তু সে আমাদের কথা শুনতে রাজি নয়।
১০ম বিয়ের চেষ্টার কথা অস্বীকার করেছেন ২০ সন্তানের বাবা হাবিবুর রহমান হবি। তার দাবি, জমিজমা লিখে নিতে সব মিথ্যা অভিযোগ দিচ্ছেন স্ত্রী ও সন্তানরা। তিনি বলেন, ছেলেদের বিভ্রান্ত করে রহিমা খাতুন আর আম্বিয়া আমার বিরুদ্ধে এসব বলতেছে।
তবে হবি জানান, শেষ বিয়েটা তিনি করতেন না যদি আগের বউটার ব্যবহার ভালো থাকতো।






