জব্দ গাঁ’জা পো’ড়ানোর সময় কুড়িয়ে নেওয়ার হিড়িক, সড়কে জট
মা’দকের নে’শা বলে। এই নে’শা জোগাড়ের জন্য তো কখনো কখনো বাবা-মাকেও খু’ন হতে হয়! খু’নোখু’নি না হলেও এবার গাঁ’জা নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটেছে। জব্দ গাঁ’জা পো’ড়ানোর সময় তা কুড়িয়ে নিতে গিয়ে রীতিমতো সড়কে জট লাগিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দেগঙ্গায়।
হিন্দুস্তান টাইমস জানায়, বেশ কয়েকদিন ধরেই দেগঙ্গার বেড়াচাপা বাজারে রমরমা গাঁ’জার ব্যবসা চলছিল। এ নিয়ে বি’ক্ষোভ দেখিয়ে, থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি।
শেষ পর্যন্ত এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ রুখতে নিজেরাই উদ্যোগ নেয় স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুর ১২টার দিকে দুই মাদক ব্যবসায়ী গাঁ’জাভর্তি বস্তা নিয়ে এলাকায় ঢুকছিলেন। তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।
এ সময় একজন পালিয়ে গেলেও আরেক ব্যবসায়ীর কাছ থেকে ওই বস্তা ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেন স্থানীয়রা। রাস্তায় পড়ে যায় প্রায় ১০০ কেজি গাঁ’জা। আর তাতে আ’গুন ধরিয়ে দেওয়া হয়।
এরই মধ্যে ওই আ’গুনের মাঝেই যদি কিছু গাঁ’জা পাওয়া যায় তা নিতে কিছু লোক হুড়মুড় করে পড়ে। এতে অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড। পরে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রতন বিশ্বাস নামে এক মা’দক কারবারিকে গ্রে’প্তার করেছে পুলিশ।




