নভেম্বরেই আরেক গ্রহাণুর হানা
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনের আগের দিনই পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। এ তথ্য জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’।
নাসা জানিয়েছে, ধেয়ে আসা ওই গ্রহাণুর ব্যাস ০.০০২ কি.মি বা প্রায় ৬.৫ ফুট। তবে ধেয়ে আসা এই গ্রহাণু পৃথিবীতে গভীর কোনও প্রভাব ফেলবে না।
করোনার তাণ্ডবে ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকাসহ গোটা বিশ্ব। মহামারি রূপ নেওয়া এই ভাইরাসকে কোনভাবেই থামানো যাচ্ছে না। এই ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। সেখানে এখনও দুর্বার গতিতে তাণ্ডব চালাচ্ছে করোনা।
সূত্র: সিএনএন




