জেদ্দা ও রিয়াদ থেকে বিমানের বিশেষ ফ্লাইট ২৮ ও ২৯ আগস্ট
মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে আ;টকাপড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে আরও ২টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আগস্ট মাসের ২৮ আগস্ট তারিখে সৌদি আরবের জেদ্দা ও ২৯ তারিখে রিয়াদ থেকে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে রওনা করবে।আজ ২৩ আগস্ট রবিবার বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, সৌদি আরবে আ;টকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী ২৮ এবং ২৯ আগস্ট সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ থেকে ২ টি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।আগে নিবন্ধনকৃত যাত্রীদের বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে ফ্লাইটের টিকিট কিনতে বলেছে বিমান।
জেদ্দা-ঢাকা রুটে ২৮ আগস্ট এর একমুখী যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে
জিনেস ক্লাস:
এডাল্ট – ৩২০০ সউদী রিয়াল।
চাইল্ড- (১২ বছরের নিচে ) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট – (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স
ফ্রী ব্যাগেজ -২ পিস সর্বমোট ৫0 কিলো , হাত ব্যাগ ১ পিস ৭ কিলো
ইকোনমি ক্লাস:
এডাল্ট – ২২০০ সউদী রিয়াল।
চাইল্ড- (১২ বছরের নিচে ) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট – (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স
ফ্রী ব্যাগেজ -২ পিস সর্বমোট 80 কিলো, হাত ব্যাগ ১ পিস ৭ কিলো ??
বিশেষ এক্সেস ব্যাগেজ – ০১ পিস্ মাত্র / ২৩ কিলো -৪০০ সৌদি রিয়াল নেট
রেজিস্ট্রারকৃত যাত্রীগণ শুধুমাত্র বিমান জেদ্দা অফিস থেকে অরিজিনাল পাসপোর্ট, ইকামা/Exit -Re entry
দেখিয়ে ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’ টিকেট ক্রয় করতে পারবেন ।
যোগাযোগ:
Sales Supervisor/Ticketing Staff
+966 12 6653023
+966 12 6652733
+966 12 6652948
+966 12 6652802
এবং ২৯ আগস্টের রিয়াদ থেকে ঢাকার একমুখী ফ্লাইট যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে
বিজিনেস ক্লাস:
এডাল্ট – ৩০০০ সউদী রিয়াল।
চাইল্ড- (১২ বছরের নিচে ) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট – (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স
ফ্রী ব্যাগেজ – ২ পিস সর্বমোট ৫৫ কিলো, হাত ব্যাগ ১ পিস ৭ কিলো
ইকোনমি ক্লাস:
এডাল্ট – ২১৫০ সউদী রিয়াল।
চাইল্ড – (১২ বছরের নিচে ) মূল ভাড়ার ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট – (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫% + ট্যাক্স
ফ্রী ব্যাগেজ – ২ পিস সর্বমোট ৪৫ কিলো, হাত ব্যাগ ১ পিস ৭ কিলো
বিশেষ এক্সেস ব্যাগেজ – ০১ পিস্ মাত্র / ২৩ কিলো – ৪০০ সৌদি রিয়াল নেট।
শুধুমাত্র বিমান রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রারকৃত যাত্রীগণ অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকেট ক্রয় করতে পারবেন ।
যোগাযোগ – ফোন / মোবাইল:
Sales Supervisor / Ticketing Staff
Mobile: 056 752 7322,056 564 4671,054 924 4183
Land phone: 4623537, 4623376 EXT-103/102/103
বাংলাদেশ সৌদি আরবের সকল স্বা’স্থ্য বি’ধি অ’নুসরণ করে ভ্রমণ করতে হবে।




