৯ কারণে যে কাউকে গ্রেফতার করা যাবে
কোনা ব্যাক্তির বিরুদ্ধে যদি গ্রেফতারের আদেশ না হয় তাহলে কি সেই ব্যাক্তিকে গ্রেফতার করা যাবে? এ বিষয়ে আমরা অনেকেই জানি না। সাধারাণত আমরা মনে করে থাকি ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারের আদেশ ছাড়া ওই ব্যক্তিকে গ্রেফতার করা যায় না। এই ধারণা ভুল। পুলিশ কোন ব্যক্তিকে পরোয়ানা ছাড়াও গ্রেফতার করতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইফুর রহমান বিনা পরোয়ানায় গ্রেফতারের বিষয়ে একটি সংবাদমাধ্যমে লেখেন, পুলিশ কোন ব্যক্তিকে পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারে। তবে এক্ষেত্রে আমলযোগ্য অপরাধ ছাড়া কোন ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না। আর যদি আমলযোগ্য অপরাধ হয়ে থাকে তাহলে গ্রেফতার করা যাবে। পুলিশ যেকোনো ব্যক্তিকে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ৫৪ ধারার অধীনে গ্রেফতার করতে পারবে।
অনেকের মনে প্রশ্ন জাগে, ৫৪ ধারার ক্ষমতা ছাড়া পুলিশ কেন বিনা পরোয়ানা কোন ব্যক্তিকে গ্রেফতার করবে? মনে রাখা উচিৎ যদি কেউ আমলযোগ্য অ’পরাধ করে থাকে অথবা জড়িত থাকে তবে তাকে গ্রেফতার করা যায়। ৫৪ ধারার অধীনে ৯ ধরণের অপরাধে পুলিশ গ্রেফতার করতে পারে। আদালতের আদেশ ছাড়া এই ৯ ধরণের অপরাধীকে গ্রেফতার করতে পারে পুলিশ।
আসুন জেনে নেই বিনা পরোয়ানায় যে নয় ধরনের অপরাধের ক্ষেত্রে গ্রেফতার করা যায়- ১. সরকার কাউকে অ’পরাধী বলে ঘোষণা করলে। এছাড়া কোনো ব্যক্তি রাষ্ট্রের জন্য ক্ষ’তিকারক কোনো কাজ করলে। ২. আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধাদান বা আইনগত হেফাজত থেকে পলায়নকারী ব্যক্তি।
৩. আমলযোগ্য অপরাধ যদি কেউ করে থাকে অথবা তাতে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করতে পারবে। ৪. বিদেশে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি, যদি অ’পরাধটি বাংলাদেশে করলে অপরাধ হয়ে থাকে। ৫. কারও কাছে ঘর ভাঙার সরঞ্জামাদি থাকলে সেই ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ারায় গ্রেফতার করতে পারবে।
৬. মা’দকদ্রব্য, অ’বৈধ অ’স্ত্র ও মুদ্রা বহন করলে। ৭. যে কোনো থানা থেকে আসামি গ্রেফতারের অনুরোধ পাওয়া গেলে। ৮. সশস্ত্রবাহিনী থেকে পলায়নকারী ব্যক্তি। ৯. কারামুক্তিপ্রাপ্ত আ’সামি যদি একই অপ’রাধ আবার করে।
এছাড়া ধারা ৫৫, ৫৬, ৫৭ ও ৫৯ ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতারের বিধান রয়েছে।




