336453

দেশে আরো একটি গাধার জন্ম

দেশে জন্মালো আরো একটি গাধা, আগে ছয়টি নিয়ে এখন মোট গাধার সংখ্যা ৭টি। শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় গাধাটি জন্ম নেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অপুষ্ট অবস্থায় বাচ্চাটি জন্ম নিয়েছে। তাকে বাঁচানোর সব রকম চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, গাধার শাবকটি জন্মের পর ফিডার দিয়ে দুধ খাওয়ানো হয়েছিল। এরপর শাবকটি মায়ের পেছনে পেছনে হেঁটে বেড়িয়েছিল। মা গাধা সুস্থ ও সবল আছে। শনিবার সকাল থেকে তার অবস্থা বেশ নাজুক। সে উঠে দাঁড়াতে পারছে না।

শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাটি পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন। সিটি করপোরেশনের পশু চিকিৎসক ফরহাদ উদ্দিন চিড়িয়াখানার পশুদের চিকিৎসা দিয়ে থাকেন।

ad

পাঠকের মতামত