স্ত্রীর সঙ্গে ঝ’গড়া করেন না বলে স্বামীকে ডিভোর্স!
নিউজ ডেস্ক।। স্বামী কোনোভাবেই ঝ’গড়া করেন না স্ত্রীর সাথে। আবার ভু’ল হলে ক্ষ’মা করে দেন তাকে। ইচ্ছা করেই মাঝে মাঝে রান্না করে স্ত্রীকে খাওয়ান খুশি করার জন্য। তবে তিনি একটু বেশিই শান্তশিষ্ট স্বভাবের মানুষ। এর এ স্বভাবটাই যেন মেনে নিতে না পেরে ডিভোর্স চেয়েছেন স্ত্রী!
ভারতের উত্তর প্রদেশের সম্বল জেলায় এমন একটি ঘটনা ঘটেছে বলা জানা যায়।
ঘটনায় জানা গেছে, ওই দম্পতির বিয়ে হয়েছে ১৮ মাস। তার মধ্যেই স্বামীর অতিরিক্ত ভালবাসায় ‘অতিষ্ঠ’ হয়ে গেছে তার স্ত্রী। আর এ কারনে শরিয়া আ’দালতে ডিভোর্সের আবেদন করেছেন তিনি!।
আ’দালতে স্ত্রী বলেন, আমার স্বামী আমার উপরে কখন চিৎকার করে না, বিরক্ত হন না, এমনকি কখনো কখনো আমার জন্য রান্নাও করেন তিনি। বাড়ির কাজেও আমাকে সাহায্য করে। আর আমি কোন ভু’ল করলে আমার স্বামী আমাকে প্রতিটা সময় ক্ষ’মা করে দেয়।
তিনি আরো বলেন, আমি চাই আমার স্বামীর সাথে তর্ক-ঝ’গড়া করতে, কিন্তু তিনি কখনো আমার সাথে ঝ’গড়া করেনা, তর্ক করেনা। এমন দাম্পত্য জীবন আমি চাই না, এই পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসছে। আর এ কারনে আমি তার থেকে আলাদা হতে চাই।
কিন্তু আ’দালত থেকে স্ত্রীর এমন আবেদন খারিজ করে দেওয়া হয়।
তারপরেও থেমে থাকেননি স্ত্রী, সেই আবেদন নিয়ে স্থানীয় পঞ্চায়েতের কাছে যান স্ত্রী। পঞ্চায়েত থেকেও জানিয়েছে এই বিষয়ের নিষ্পত্তি তাদের পক্ষেও করা সম্ভব নয়। সূত্র: আনন্দবাজার




