সুপারশপেই কর্মীর মৃত্যু, সারাদিন ছাতা দিয়ে ঢেকে রাখল প্রতিষ্ঠান
সুপারশপে কর্মরত অবস্থায় এক কর্মীর মৃত্যু হয়েছে। কিন্তু তাকে হাসপাতালে কোথাও না নিয়ে উলটো সুপারশপেই ছাতা দিয়ে ঢেকে রাখলেন কর্মীরা। ম’রদে’হ ঢেকে রাখার সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, গেল ১৪ আগস্ট সাও পাওলোর একটি সুপারশপে কাজ করা অবস্থায় হঠাৎই মেঝেতে লুটিয়ে পড়েন এক কর্মী। সেখানেই তার মৃত্যু হয়।
হাসপাতালে না নিয়ে দোকানের একটি কর্নারে মৃ’তদে’হটি ছাতা ও পড়ে থাকা কার্ডবোর্ড দিয়ে আড়াল করে ব্যবসা চালিয়ে যায় প্রতিষ্ঠানটি। সারাদিন এভাবেই ম’র’দেহ সেখানে পড়ে ছিলো।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্রাজিলজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সুপারশপের মালিক। একইসঙ্গে ওই কর্মীর পরিবারকে সহায়তার কথা জানিয়েছে তারা।






