সিঙ্গাপুর থেকে সাঁতরে মালয়েশিয়া যাওয়ার সময় বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্কঃ পানিপথে সাঁতরে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ৩৫ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে উডল্যান্ডস চেকপয়েন্টের কর্মকর্তারা।
সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথোরিটি (আইসিএ) তাদের ফেইসবুক পেজে শুক্রবার (২১ আগস্ট) জানিয়েছে, ওই ব্যক্তিকে অ’বৈধভাবে সিঙ্গাপুর ছাড়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আইসিএ অভিযুক্ত ব্যক্তির যে ছবি প্রকাশ করেছে সেখানে তাকে লুঙ্গি পরা অবস্থায় কিছুটা ভেজা দেখা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে ‘বি’পজ্জনক’ অ’স্ত্র দিয়ে আ’ঘাতের অ’ভিযোগও আনা হয়েছে। এই অ’ভিযোগের ওপর তদন্ত চলছে।
সিঙ্গাপুরের আইন অনুযায়ী, অ’বৈধভাবে সিঙ্গাপুর ত্যাগের অভিযোগ প্রমাণিত হলে ১ লাখ ২৩ হাজার টাকার মতো জরিমানা হতে পারে, সঙ্গে ৬ মাসের জে’ল। অন্যদিকে সিঙ্গাপুরে অ’বৈধভাবে প্রবেশ করে ধরা পড়লে ছয় মাসের জে’লের পাশাপাশি বে’ত্রাঘাতও করা হয়।






