দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ময়দান সীমান্তে ভারতে অ’বৈধ অনুপ্রবেশের অ’ভিযোগে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন-উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের সোহরাব আলীর পুত্র শামীম হোসেন (২৬) ও হামিদুল ইসলামের ছেলে শাহজালাল মিয়া (১৭)। তারা পেশায় নির্মাণশ্রমিক।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মধ্যরাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬এর ৭ এস পিলারের কাছে কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামের মৃ’ত হাসু ডা’কা’তের ছেলে নাজির হোসেনের বাড়ির গেট নির্মাণের কাজ করতে যায় তারা। এ সময় ভারতের দীঘলটারী ক্যাম্পের টহলরত বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে নাজির হোসেনের বাড়ি থেকে ওই দুই বাংলাদেশিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবির ২২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘অবৈধ অনুপ্রবেশের পর দুজন বাংলাদেশিকে গ্রেপ্তারের বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে বিএসিএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।’




