জুতায় লুকিয়ে ছিল সাপ, প্রা’ণ গেল কিশোরের
নিউজ ডেস্ক।। রাজধানীর নবাবগঞ্জে সাপের কামড়ে মো. জিদান (১৪) নামে এক কিশোরের মৃ’ত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকার মিটফোর্ড হাসপাতালে তার মৃ’ত্যু হয়। জিদান নবাবগঞ্জ উপজেলার তেলেঙ্গা গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে এবং কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জিদানের চাচা মো. ফারুক জানান, জিদান পরিবারের সাথে তার নানাবাড়ি পাড়াগ্রাম মধুপুরে বেড়াতে যায়। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে বাইরে যাওয়ার জন্য জুতা পরতে যায় জিহাদ। এসময় জুতার ভেতরে লুকিয়ে থাকা বি’ষাক্ত সাপ তাকে কা’মড় দেয়।
প্রথমে স্থানীয় ওঝা ডেকে ঝাড়-ফুঁক দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সে মা’রা যায়।






