অপহরণের পর ২ দিন আটকে রেখে সহপাঠীকে ধ’র্ষণ
নিউজ ডেস্ক।। অ’পহরণ করে দুদিন আটকে রেখে এসএসসি পাশ করা এক শিক্ষার্থী (১৭) সহপাঠীর হাতে ধ’র্ষণের শিকার হয়েছে বলে অভি’যোগ পাওয়া গেছে। পরে কৌশলে পালিয়ে এসে পরিবারকে জানালে আজ শনিবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মা’মলা দায়ের করেন।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পরপরই অ’ভিযুক্ত ধ’র্ষক এলাকা থেকে পালিয়েছে।
মা’মলার বাদী ওই শিক্ষার্থীর মা বলেন, ‘আমার মেয়ে ২০২০ সালে এসএসসি পাশ করে। গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চররাঘবরায় গ্রামের আমান উল্লাহ আমানের ছেলে ও মেয়ের সহপাঠী মেহেদী হাসান মিরাজ আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিতো। সাড়া না দেওয়ায় গত ১৯ আগস্ট বুধবার গভীর রাতে আমার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে সে তাকে কৌশলে অ’পহরণ করে নিয়ে দুদিন আ’টকে রেখে ধর্ষ’ণ করে। পরে কৌশলে পালিয়ে এসে সে আমাদেরকে বিষয়টি জানায়।’
‘আমি শনিবার সকালে ফরিদগঞ্জ থানায় এসে মা’মলা দায়ের করি। থানা পুলিশ মা’মলাটি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়’, যোগ করেন ওই শিক্ষার্থীর মা।
এদিকে, ঘটনার ব্যাপারে অভিযুক্ত মিরাজের পিতা আমান উল্লাহ জানান, তার ছেলে এই ঘটনার সঙ্গে জ’ড়িত নয়। কৌশলে তাকে ফাঁ’সানো হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, মা’মলা গ্রহণ করে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।









