করোনায় হতাশা, দেশে বেড়েছে আ’ত্মহ’ত্যা
করোনা ম’হামারি কাটিয়ে ওঠার পরও হতাশার কারণে দেখা দিতে পারে ‘মা’নসিক ম’হামারি’। দিনে দিনে বাড়ছে আ’ত্মহ’ত্যার প্রবণতা। কারো মধ্যে আ’ত্মহ’ত্যার কোনো লক্ষণ থাকলে তাকে বুঝিয়ে সে পথ থেকে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যদের ভূমিকা রাখার পরামর্শ দিলেন মনোবিদরা। পুলিশ বলছে, পারিবারিক হতাশা ও বেকারত্বের কারণেই ঘটছে অধিকাংশ ঘটনা।
অকালে ঝরে গেলো এক প্রাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ইমাম হোসেন। আ’ত্মহ’ত্যা করার বেশ ক’দিন আগে থেকেই ফেসবুকে হতাশাজনক পোস্ট করতেন। পরিবার ও বন্ধুদের ধারণা, প্রেমে ব্যর্থ হয়েই আ’ত্মহননের পথ বেছে নেন ইমাম।
তার কদিন আগেই মেরুল খোলা ব্রিজের নীচে পাওয়া যায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আমিনুল ইসলামের লা’শ। পরিবার ও পুলিশ বলছে, ধার্মিক আর সৎ হিসেবেই আমিনুলকে চিনতো সবাই। পরিবারে অবদান রাখতে না পারায় প্রায়ই হতাশার কথা বলতেন ।
গোয়েন্দা বিভাগ উপ-কমিশনার মশিউর রহমান বলেন, কোন জায়গায় তিন-চারদিনের বেশি স্থির হতে পারতেন না। ডি’প্রেশনে ভুগতেন। জু’য়ার নে’শায়, প্রচণ্ড হতাশায় স্ত্রী সন্তানদের হ’ত্যা করে নিজেও ট্রেনের নিচে ঝাঁ’প দিয়ে আ’ত্মহ’ত্যা করতে চেয়েছিলেন এই বিটিসিএল কর্মকর্তা। ব্যর্থ হয়ে পাগলের বেশে ঘুরছিলেন। পরে পুলিশের হাতে গ্রে’ফতার হন।
মনোবিদরা বলছেন, আ’ত্মহ’ত্যার এই ঘটনাগুলো নতুন নয়। তবে লকডাউনের মধ্যে মানসিক হতাশা বেড়েছে। কোভিড পরিস্থিতি ভালো হলেও মানসিকভাবে সুস্থ থাকাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডা. সালাহ উদ্দিন কাউসার বিপ্লব বলেন, ব্যক্তিগত জীবনের হতাশা। নিজের জায়গায় থাকতে পারছে না। অর্থনৈতিক চাপ- এসব থেকেই বাড়ছে আ’ত্মহ’ত্যা।
পরিবারের কারো মানসিক সমস্যা দেখা দিলে তাকে সময় দেয়ার পরামর্শ মনোবিদদের। সূত্রঃ সময় টিভি






