ভারতে পরমাণু হা’মলার হু’মকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতকে ছোট পরমাণু বো’মা নি’ক্ষেপের হুম’কি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে এবার আর প্রথাগত যু’দ্ধ হবে না। সরাসরি প’রমাণু যু’দ্ধ হবে।’সামা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হু’মকি দেন।
তবে সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নেন যে, ভারতীয় সেনা, পাক সেনার থেকে রণকৌশলে অনেকটাই এগিয়ে।ভারতকে হা’মলার হু’মকি এই প্রথমবার দেননি শেখ রশিদ। আগেও এমন হু’মকি দিয়েছেন তিনি।
শেখ রশিদ বলেন, ‘পাকিস্তানের হাতে ১২৫ গ্রাম ও ২৫০ গ্রাম ওজনের ক্ষুদ্র পর’মাণু বো’মা রয়েছে। সেই পরমাণু বো’মার নিশানা হতে পারে আসাম পর্যন্ত।’
তবে ভারতের বিরুদ্ধে পর’মাণু হাম’লার হু’মকি দিলেও পাক রেলমন্ত্রী ভারতে বসবাসকারী মুসলমানদের কোনো ক্ষ’তি হবে না বলে আশ্বাস দিয়েছেন।




