336249

ডিভোর্স, দুর্দান্ত মডেল থেকে ‘ব্যর্থ’ অভিনেত্রী, এখন জুয়ায় সফল

এক সময় দুর্দান্ত মডেল। শি’শুকাল থেকেই অ’ভিনয়ের সঙ্গে স’ম্পর্ক। কলেজ জীবনে শুরু হয়েছিল মডেল হিসেবে যাত্রা। এর পর চলচ্চিত্রে পা রাখেন। মুক্তি পেয়েছে ২০টিরও বেশি ছবি। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে চলচ্চিত্র অঙ্গণ থেকে বিদায় নিয়েছেন। তবে সফল হয়েছেন অন্য আঙিনায়।

অ’ভিনেত্রী মিনিষা লাম্বার জন্ম ১৯৮৫ সালের ১৮ জানুয়ারি। দিল্লি থেকে পরে শ্রীনগরের পাশাপাশি তিনি চেন্নাইয়েও ছিলেন বেশ কিছু বছর। পড়াশোনা করেছেন দেশের বিভিন্ন স্কুলে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস কলেজ থেকে তিনি স্নাতক হন।

চেন্নাইয়ে শি’শুশিল্পী হিসেবে মিনিষার শৈশব কাটে। মডেলিং বা অ’ভিনয়ের ইচ্ছে মনে জাগে কলেজজীবনে। দিল্লির মিরান্ডা হাউস থেকে অনেকেই এসেছেন বলিউডে। কলেজেই হাতখরচের জন্য মডেলিং করতে শুরু করেন মিনিষা।

‘ইহাঁ’ ছবি দিয়ে অ’ভিনয়ে পা রাখেন তিনি। পরে কর্পোরেট, রকি, হনিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, অনামিকা, শৌর্য, দশ কহানিয়াঁসহ বেশ কিছু ছবিতে অ’ভিনয় করেন।

কিন্তু দিন দিন মিনিষা বলিউড থেকে ছিট’কে পড়তে থাকেন। বাণিজ্যিক ধারার ছবিতে ক্রমে সুযোগ কমতে থাকে মিনিষার। ২০১৫ সালে মিনিষা বিয়ে করেন মুম্বইয়ের একটি নাইট’ক্লাবের মালিক রায়ানকে।

রায়ান-মিনিষার পাঁচ বছরের দাম্পত্য সম্প্রতি ভেঙে গিয়েছে। এক সাক্ষাৎকারে মিনিষা জানিয়েছেন, তাঁরা যৌথভাবেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এবং তার আইনি প্রক্রিয়াও সম্পূর্ণ হয়ে গিয়েছে।

তবে চলচ্চিত্র অঙ্গণ ও সংসার জীবন ধরে রাখতে না পারলেও সফল হয়েছেন জুয়ার আসরে। মিনিষা এখন প্রতিষ্ঠিত পোকার খেলোয়াড়। বিদেশের মতো দেশের বেশ কিছু পোকার টুর্নামেন্টেও অংশ নিয়েছেন। ইন্ডিয়ান পোকার টুর্নামেন্টে তিনি ছিলেন চতুর্থ স্থানে। ২০১৭ সালে লাস ভেগাসে প্রথম অংশ নেন পোকার-এর আন্তর্জাতিক টুর্নামেন্টে। গত বছর সেই টুর্নামেন্টেই পেয়েছেন ৬৪ নম্বর স্থান।

ad

পাঠকের মতামত