আইনজীবীর কামরায় তরুণীকে ধ’র্ষ’ণ, প্রেমিকসহ গ্রে’প্তার ২
নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের পরে বিয়ের আশ্বাস দিয়ে আইনজীবীর কামরায় ডেকে এনে মুহুরীর সহায়তায় এক তরুণীকে ধ’র্ষণ করেছে তারই প্রেমিক। খবর ইউএনবি’র।
ভুক্তভোগী তরুণী বাদ হয়ে গত বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় শুক্রবার চাঁদপুর জেলার হাইমচর থানার চর ভৈরবী গ্রামের কালু সৈয়ালের পুত্র প্রেমিক দিদার (২২) ও ফতুল্লা থানার কায়েমপুরের মৃ’ত শরীফ সরদারের পুত্র আইনজীবীর সহকারী (মুহুরী) মুন্নাকে (২৩) গ্রে’প্তার করেছে পুলিশ।
গত ১৫ আগস্ট দুপুর একটায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের পেছনে এসএম করিম ভবনের দ্বিতীয় তলায় আইনজীবী কেফায়েত উল্লাহর কামরায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি (ত’দন্ত) শফিক জানান, তল্লা বড় মসজিদ এলাকায় বসবাসকারী তরুণীর সাথে ধ’র্ষক দিদারের ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে তারা ম্যাসেঞ্জারে চ্যাটিংসহ মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ করতো। গত ১৫ আগস্ট দিদার মোবাইল ফোনের মাধ্যমে তরুণীকে আইনজীবী কেফায়েত উল্লাহর কামরায় ডেকে এনে মুন্নার সহোযোগিতায় ধ’র্ষণ করে।
প্রাথমিক জি’জ্ঞাসাবাদে গ্রে’প্তারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানান তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আইনজীবীর সহকারীর সহায়তায় আইনজীবীর কামরায় ধ’র্ষ’ণের ঘটনা ঘটে। ঘটনার সাথে জ’ড়িত থাকার অ’ভিযোগে আ’ইনজীবীর সহকারীসহ দুজনকে গ্রে’প্তার করা হয়েছে।
এ বিষয়ে আইনজীবী কেফায়েত উল্লাহ মুঠোফোনে বলেন, গ্রেপ্তা’র হওয়া মুন্না তার সহোযোগী হিসেবে কাজ করলেও এ ঘটনার সম্পর্কে তিনি কিছুই জানেন না।




