স্ত্রীর পি’টুনিতে গুরুতর আ’হত আ.লীগ নেতা
মাদারীপুরে ইলিয়াস আহম্মেদ হাওলাদার (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে লোহার র’ড দিয়ে পি’টিয়ে গুরুতর আ’হত করেছেন তার স্ত্রী মিলি আক্তার।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সৈয়দারবালী এলাকার নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। ইলিয়াস আহম্মেদ মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার ভোরে পুঁতা দিয়ে ইলিয়াসের মাথায় আ’ঘাত করেন স্ত্রী মিলি। পরে র’ড দিয়ে শ’রীরের বিভিন্ন অংশে আ’ঘাত করা হয় তাকে। সকালে গুরুতর আ’হত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের অন্য সদস্যরা। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুর সদর হাসপাতালের ডাক্তার অখিল সরকার বলেন, ‘সকালে গুরুতর আ’ঘাত নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন ইলিয়াস আহম্মেদ। তার মাথায় ও শ’রীরের বিভিন্ন স্থানে আ’ঘাতের চিহ্ন আছে। মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।’
ইলিয়াস আহম্মেদের বাড়িতে গিয়ে তার স্ত্রী-সন্তান কাউকে পাওয়া যায়নি। ইলিয়াস আহম্মেদের মামা মো. শহীদ বলেন, ‘এটা পারিবারিক ঘটনা, স্বামী-স্ত্রীর মধ্যে দ্ব’ন্দ্ব।’ ইলিয়াসের স্ত্রীর বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনার পর তিনি বাড়ি থেকে চলে যান।’
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) রেজাউল করিম বলেন, ‘পারিবারিক কলহের থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস আহম্মেদকে ঢাকায় পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তার পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’






