রোগীর বোনকে ‘একান্ত প্রস্তাব’, চিকিৎসক গ্রে’ফতার
নিউজ ডেস্ক।। বরিশালে একটি ক্লিনিকে চিকিৎসা নিতে যাওয়া রোগীর স্বজনকে ফোনে বি’রক্ত এবং একান্তে কথা বলার প্রস্তাব দেয়ার অ’ভিযো’গে রেজাউল করিম নামে এক পল্লী চিকিৎসককে আট’ক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) উজিরপুর উপজেলায় সাতলা ইউনিয়নের আলাদী গ্রামে এই ঘটনা ঘটে।
উজিরপুর থানার ওসি মো. জিয়াউল হক জানান, রোগীর এক স্বজনের অ’ভিযো’গের ভিত্তিতে পল্লী চিকিৎসক রেজাউল করিমকে জি’জ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জি’জ্ঞাসাবাদে অ’ভিযোগের সত্যতা পেলে তার বি’রুদ্ধে আই’নগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, গত ১৬ আগস্ট আলাদী গ্রামে ‘মায়ের দোয়া’ নামে একটি ক্লিনিকে ভর্তি হন মায়া বেগম নামে এক রোগী। তাকে সেবা করতে যান তার বোন বিউটি বেগম।
পল্লী চিকিৎসক রেজাউল করিম বিউটিকে ফোনে একান্তে তার কক্ষে কথা শুনতে বলে এবং গভীর রাতে ফোন করে বি’রক্ত করে। তার প্রস্তাবে রাজী না হলে হু’ম’কি দেন রেজাউল করিম। পরে আবদুল্লাহ নামে বিউটির এক আত্মীয় উজিরপুর থানায় অ’ভিযো’গ করেন। এর প্রেক্ষিতে পুলিশ বুধবার রাতে রেজাউলকে তার ক্লিনিক থেকে আ’টক করা হয়।




