মহেশ ভাটকে নিয়ে জিয়ার মায়ের বি’স্ফোরক মন্তব্য
সুশান্তের মৃত্যুর পর বলিউড পাড়ায় যেন তারকাদের হ’ত্যার চর্চা চলছেই। এরমধ্যে নতুন করে গুঞ্জন উঠেছে প্রয়াত অভিনেত্রী জিয়া খানের হ’ত্যা নিয়ে। জিয়ার মা রাবিয়া খান ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে মহেশ ভাট সম্পর্কে বি’স্ফোরক মন্তব্য করেছেন।
তিনি জানিয়েছেন জিয়ার শেষকৃত্যের দিন তাকে হু’মকি দিয়েছিলেন মহেশ ভাট। মহেশ ভাট নাকি সেদিন বলেছিলেন, চুপ থাক। না হলে তোকেও ইন’জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেব। রাবিয়ার এই বি’স্ফোরক মন্তব্যে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে বলিউডে।
রাবিয়া এই সাক্ষাৎকারে বলিউডের মাফিয়া এবং তাদের ক্ষমতার সম্পর্কেও কথা বলেছেন। বলেছেন এই বলিউড মাফিয়ারা এখনো সুরজ পাঞ্চোলিকে সাহায্য করছে। ২০১৩ সালে মুম্বাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় জিয়া খানের দে’হ। জিয়া খানের সঙ্গে তখন সম্পর্কে ছিলেন অভিনেতা সুরজ পাঞ্চোলি। সুরজের বিরুদ্ধেই জিয়ার পরিবার অভিযোগ এনেছিল।
সুশান্তের মৃত্যু সম্পর্কে রাবিয়া বলছেন, আমি প্রথমেই বলেছিলাম সুশান্তকে খু’ন করা হয়েছে। জিয়ার ঘটনার সঙ্গে বহু মিল রয়েছে। দুই ক্ষেত্রেই তাদের সঙ্গীরা ভালোবাসায় ফাঁ’সিয়ে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, টাকা পয়সা লু’ট করেছে। পরিবার-পরিজনদের থেকে দূরে রেখেছে। আমার হাসি পায় মুম্বাই পুলিশকে দেখে। তারা সত্যিটা খুঁজে বের করতে এত সময় লাগিয়ে দিচ্ছে। নিজেদের সুবিধার জন্য নেপোটিজম অ্যাঙ্গেল বের করেছে।
জিয়া সম্পর্কে রাবিয়া বলছেন, সুরজ জিয়াকে মারধর করতো। আমি পুলিশকে বলেছিলাম যে আমার মেয়েকে খু’ন করা হয়েছে। সুরজের নারকো টেস্ট করা হোক। কিন্তু তারা শোনেনি। পুলিশের ওপর বলিউড মাফিয়াদের চাপ ছিল। বলিউডের একজন আইকন বলেছিলেন, যাতে সুরজকে জিজ্ঞাসাবাদ না করা হয়। কারণ সেই সময় তারা সুরজকে নিয়ে ছবি বানাচ্ছিলেন।
মহেশ ভাটকে বলিউড মাফিয়ার মুখপাত্র হিসেবে দাবি করেছেন জিয়া খানের মা। আর তার এই বি’স্ফোরক মন্তব্যের পর নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই মন্তব্য সুশান্তের ঘটনায় কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়!






