ট্রাম্প ভোট ‘চু’রি’ করতে পারে, সতর্ক করলেন হিলারি
আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প যদি আবারও নির্বাচিত হন তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থা আরও খা’রাপ হবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ট্রাম্পের নানা নেতিবাচক দিক তুলে ধরে জো বাইডেন এবং কমলা হ্যারিসকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে হিলারি বলেন ভোট দিন, যেন ট্রাম্প ভোট চু’রি করতে না পারে।
নিউ ইয়র্কের চ্যাপাকে নিজের বাসা থেকে বক্তব্য রাখেন সাবেক ফার্স্টলেডি, পররাষ্ট্রমন্ত্রী ও গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন।
হিলারি বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বাস্থ্য খাতসহ বহু খাতের চরম দুর্দশা চলছে। মার্কিনদের মধ্যে হতাশা বেড়েই চলেছে।আমাদের সবাইকে এক হয়ে এ পরিস্থিতির উন্নতি করতে হবে।
আর ট্রাম্প নারীদের সম্মান করেন না বলে মন্তব্য করলেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। যখন নারীরা সফল হবে তখন যুক্তরাষ্ট্রও সফল হবে বলেও মন্তব্য করেন তিনি।
২০১৬ সালের নির্যাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ভুলে যাবেন না যদিও জো বাইডেন এবং কমালা হ্যারিস ৩০ লাখের বেশি ভোটে জিততে পারে। কিন্তু ভয়ের বিষয় এসব ভোট পেয়ে হেরে যেতেও পারেন তিনি। এই শিক্ষাটা আমার কাছ থেকে নিন।
উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের চেয়ে হিলারি পপুলার ৩০ লাখ ভোট বেশি পেয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টরাল ডেলিগেট ব্যবস্থায় তিনি হেরে যান।
হিলারি আরও বলেন, সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা ও সিনেটর বার্নি স্যান্ডার্স আমাদেরকে সতর্ক করেছেন- যদি ট্রাম্প আবার নির্বাচিত হন তাহলে সবকিছু আরও খারাপ অবস্থায় যাবে। তাই অন্য যেকোনো সময়ের চেয়ে আমাদেরকে বেশি ঐক্যবদ্ধ হতে হবে।






