335992

ফাইনালে খেলবেন নেইমার, শা’স্তি দিচ্ছে না উয়েফা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ম্যাচ শেষে নেইমার-এমবাপ্পেদের আনন্দটা বাঁধনহারা হওয়াই স্বাভাবিক। আর আনন্দ উদ্‌যাপন করতে গিয়েই বিপত্তি বাঁধিয়ে ফেলেছিলেন দলটির সবচেয়ে বড় সুপারস্টার নেইমার। করোনাভাইরাস প্রোটোকল ভেঙে ম্যাচের পর লাইপজিগ তারকা মার্সেল হাসটেনবার্গের সঙ্গে জার্সি বদল করেন তিনি। ফলে ফাইনাল ম্যাচে নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছিলেন দলটির প্রধান এই অ’স্ত্র। কিন্তু সে কালো মেঘ কেটে গেছে। উয়েফা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নেইমারকে নিয়ে তারা কোনো পদক্ষেপ নিবেন না। তাই নিশ্চিতভাবেই ফাইনালের মঞ্চে মাঠ মাতাতে প্রস্তুত রয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার।

করোনাভাইরাস আসার পর ফুটবলে নিয়মনীতির যেসব পরিবর্তন এসেছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ম্যাচ শেষে জার্সি বদল করা যাবে না। অথচ যুগ যুগ ধরে প্রতিপক্ষ খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতির নমুনা হিসেবে এই রেওয়াজ চালু আছে। করোনা–পরবর্তী সময়ে জার্সি বদল করলে খেলোয়াড়দের মধ্যে জীবাণু সংক্রমিত হতে পারে—এই ভয়ে উয়েফা প্রোটোকল জারি করেছে, জার্সি বদল নয়। সে কাজটাই করেছিলেন নেইমার। ম্যাচ শেষের পর লাইপজিগের জার্মান ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদলেছিলেন তিনি। উয়েফার নতুন নিয়মে বলা আছে, ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। সঙ্গে সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন। এই নিয়ম যদি তা মানা হতো, তাহলে ফাইনাল ম্যাচে নিষিদ্ধ থাকতেন নেইমার। নেইমারকে ছাড়াই মাঠে নামা লাগতো পিএসজির। আগামী ২৩ আগস্ট ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা। সাথে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে নেইমার-এমবাপ্পের সামনে।

ad

পাঠকের মতামত