335804

নিউইয়র্কে সড়ক দু’র্ঘটনায় বাংলাদেশি সহোদরের মৃত্যু

যুক্তরাষ্ট্রে সড়ক দু’র্ঘটনায় বাংলাদেশি দুই সহোদরসহ তিনজনের মৃত্যু ঘটেছে। তাদের একজন মোজাম্মেল হক রাসেল (২৭), যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এবং অন্যজন তার ছোট ভাই হিমেল আকরাম জয় (২৫)। দু’র্ঘটনায় আরেক গাড়ির ৮১ বছর বয়সী চালকও প্রাণ হারিয়েছেন।

এই ঘটনায় আ’হত হয়েছেন তাদেরই আপন ছোট ভাই আনিসুল হক আপেলসহ (১৮) আরও দু’জন। স্থানীয় সময় মঙ্গলবার রাত দেড়টার দিকে বাফেলো থেকে নিউইয়র্কে ফেরার সময় এ দু’র্ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই দুই ভাই ও অন্য গাড়ির চালক মৃত্যুবরণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফালোয় নায়াগ্রা জলপ্রপাত দেখেতে মোজাম্মেল ও তার দুই ভাইসহ তাদের এক বন্ধু সেখানে যান। ফেরার পথে রচেস্টার শহরের কাছে ভ’য়াবহ এ সড়ক দু’র্ঘটনায় শিকার হন তারা। আনুমানিক রাত দেড়টার দিকে ৮১ বছর বয়সী বৃদ্ধ চালক ভুল করে সড়কের উল্টোপথে ঢুকে পড়েন।

মহাসড়কের দু’র্ঘটনা তদন্তকারী পুলিশের সূত্রে জানা যায়, দু’র্ঘটনার প্রায় ৮ মিনিট আগে থেকেই উল্টোপথে গাড়ি চালাচ্ছিলেন ৮১ বছর বয়সী ওই বৃদ্ধ। আ’হত আরও দু’জনকে গুরুতর অবস্থায় নিকটবর্তী স্ট্রং মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

মোজাম্মেল হক রাসেলের দেশের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইলে। তার বাবা মো. সিরাজুল ভূঁইয়া নি’হত ছেলেদের লা’শ নিতে বাফালো পৌঁছেছেন। নি’হত রাসেলের দু’জন কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে আপেলের অবস্থা এতটা সংকটময় নয় বলে জানা গেছে। তারা নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার বাসিন্দা।

ভ’য়াবহ এ সড়ক দু’র্ঘটনায় বাংলাদেশি দুই সহোদরের মৃত্যুর খবর সর্বত্র ছড়িয়ে পড়লে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ad

পাঠকের মতামত