335895

কুড়িগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘ’র্ষে আ’হত ১০

বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে কুড়িগ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সং’ঘর্ষে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্তত ১০ জন আ’হত হয়েছেন। আহতদের জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম পৌরসভা এলাকার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কেন্দ্রীয় কমিটি প্রদত্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান হিসেবে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান মঞ্চের আসনে বসা নিয়ে প্রথমে কথা কা’টাকা’টি শুরু হয়। এরই এক পর্যায়ে আধিপত্য বিস্তার নিয়ে সাধারণ সম্পাদক গ্রুপের সাথে যুগ্ম-সম্পাদক গ্রু’পের সং’ঘর্ষ বাঁধে।

সং’ঘর্ষে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, রবিউল আলম সৈকত, যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আবু হানিফ বিপ্লব, ওয়াহেদ রানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল, ও কাজলসহ দুই গ্রুপের অন্তত ১০ জন আ’হত হন।

এ ব্যাপারে জেলা বিএনপি’র দায়িত্বশীল কোন নেতা বক্তব্য দিতে রাজী হননি। সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজার রহমান জানান, জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। স্পর্শকাতর স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad

পাঠকের মতামত