রং নম্বরে পরিচয়, প্রেম, সব শেষে ধ’র্ষণ!
রং নম্বরে পরিচয়, তারপর প্রেম, প্রতারণা, সব শেষে ধ’র্ষণ। এভাবেই মোবাইল প্রেমে ধ’র্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। তাঁকে বন্ধুর বাড়িতে নিয়ে রাতভর ধ’র্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। পরে বিয়ে করতে না চাওয়ায় এলাকাবাসী ধ’র্ষককে আটক করে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে থানায় সোপর্দ করে। এ ঘটনায় আজ মঙ্গলবার থানায় মা’মলা হয়েছে। কাল বুধবার ধ’র্ষিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও ধ’র্ষককে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।
প্রতারণার শিকার গৃহবধূ ও মামলার এজাহার থেকে জানা যায়, ছয় মাস আগে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। সেই নম্বরে গৃহবধূর পরিচয় হয় রতন মিয়া নামে এক যুবকের সঙ্গে। ব্যক্তিটি ওই গৃহবধূকে বিভিন্নভাবে কথা বলে প্রেমের ফাঁ’দে ফেলে। একপর্যায়ে স্বামী জেনে ফেলে এবং তাকে তালাক দেয়। এ অবস্থায় গৃহবধূ নানার বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেখানে বিয়ের প্রলোভনে আসা-যাওয়া করে রতন মিয়া।
গৃহবধূ জানায়, রতন মিয়া হচ্ছে ওই গ্রামের আলী নেওয়াজের ছেলে। গতকাল সোমবার রতন বিয়ের কথা বলে পাশের গ্রামে বন্ধু রুবেল মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতে ধ’র্ষণ শেষে চলে যেতে চাইলে তাকে (রতন) ঝা’পটে ধরে চি’ৎকার দেন তিনি। পরে এলাকার লোকজন এসে রতন মিয়াকে আ’টক করে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যায়।
চেয়ারম্যান মোতাব্বিরুল ইসলাম জানান, তিনি রতনকে বিয়ের কথা বললে সে বিষয়টি অস্বীকার করায় তাকে থানায় সোপর্দ করা হয়। ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক শাউন চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলার পর অভিযুক্ত ধ’র্ষককে গ্রে’প্তার দেখানো হয়েছে।
সূত্রঃ কালের কন্ঠ






