বেলারুশে ইসরাইলি নাগরিকে বেধড়ক পে’টাল পুলিশ
নির্বাচনে কারচুপির অভিযোগে সরকারবিরোধী বি’ক্ষোভে উত্তাল ইউরোপের দেশ বেলারুশ। এমন পরিস্থিতির মধ্যে গুপ্তচরবৃত্তির দায়ে এক ইসরাইলিকে ধরে বেধড়ক পি’টিয়েছে দেশটির পুলিশ।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরাইলি ওই যুবককে আ’টক করে ১৬ ঘণ্টা নি’র্যাতন করে বেলারুশের পুলিশ। তবে আ’টক ওই ইসরাইলির দাবি, হলোকাস্টে মা’রা যাওয়া স্বজনদের ব্যাপারে জানতে তিনি সেখানে গেছেন।
গত সোমবার থেকেই বেলারুশ জুড়ে ধর্মঘট শুরু হয়েছে। নিজ নিজ কর্মস্থলের বাইরে দাঁড়িয়ে বি’ক্ষোভ শুরু করেছেন লাখ লাখ মানুষ। নির্বাচনে কারচুপির প্রতিবাদে ও প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে গত এক সপ্তাহ ধরে বি’ক্ষোভ চলছে।
নির্বাচনকে ‘ত্রুটিপূর্ণ’ অভিহিত করে এর ফল প্রত্যাখ্যান করেছে ব্রিটেন। পাশাপাশি নিষেধাজ্ঞারও হু’মকি দিয়েছে জার্মানির মতো দেশ। প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়ম ও কারচুপির বি’রুদ্ধে গত এক সপ্তাহ ধরে টানা বি’ক্ষোভ করছে বেলারুশের জনগণ।






