সালমান খানকে খু’নের পরিকল্পনা, যুবক গ্রেফ’তার
নিউজ ডেস্ক।। বলিউডের সুপারস্টার সালমন খানকে পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা করছিলেন রাহুল আলিয়াস সাঙ্ঘি ওরফে বাবা আলিয়াস সুন্নি (২৭)। খবর পাওয়ার পর এবার পুলিশের হাতে ধরা পড়লেন রাহুল।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে মুম্বাইয়ের বিষ্ণোই গ্যাঙের সঙ্গে যোগাযোগ রাখছিলেন রাহুল। নির্দিষ্ট সময়ে সুযোগ বুঝে সালমানকে উড়িয়ে দেয়ার পরিকল্পনাও ছিল।
১৫ আগস্ট উত্তরাখন্ড থেকে গ্রে’ফতার করা হয় রাহুলকে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে রাজস্থানের ভিওয়ানির বাসিন্দা রাহুল সালমানকে খু’নের পরিকল্পনায় জড়িত।
ডিসিপি হেডকোয়ার্টার রাজেশ দুগ্গল জানান, সম্প্রতি ফরিদাবাদের রেশন ডিলার প্রবীনকে খুনের অ’পরাধে গ্রে’ফতার করা হয় রাহুলকে। গ্রেফ’তারের পর জে’রার সময়ই প্রকাশ্যে আসে সালমানের খু’নের পরিকল্পনা।
চলতি বছরের জানুয়ারি মাস থেকেই সালমানকে খু’নের পরিকল্পনা শুরু হয় বলে স্বীকার করেন রাহুল।




