335918

রূপগঞ্জে ফার্নিচারের গোডাউনে ভ’য়াবহ অ’গ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতিম স্টিল অ্যান্ড ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে ভ’য়াবহ অ’গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার কর্ণগোপ এলাকার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সব শেষ খবর পর্যন্ত আ’গুন নেভাতে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার ও নারায়ণগঞ্জ জেলার মোট ১২ টি ইউনিট কাজ করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে হাতিম স্টিল অ্যান্ড ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে আ’গুন জ্ব’লতে দেখলে শ্রমিকেরা ছোটাছুটি করতে থাকেন। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। পরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার ও নারায়ণগঞ্জ জেলার মোট ১২ টি ইউনিট আগুন নেভাতে কাজ করে চলছে।

ডেমরা ফায়ার সার্ভিস ইনচার্জ মো. ওসমান গণি দেশ রূপান্তরকে বলেন, মোট ১২ টি ইউনিট আগুনে নেভাতে কাজ করেছে। আ’গুন নেভানোর পর ক্ষয়-ক্ষতি ও আ’গুনের সূত্রপাতের কারণ জানা যাবে।

ad

পাঠকের মতামত