করোনা সন্দেহে কাছে আসেনি কেউ, অচেতন ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ
ময়মনসিংহে অচেতন অবস্থায় পড়ে থাকা ব্যক্তির কাছে করোনা সন্দেহে কাছে আসেনি কেউ। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অচেতন অবস্থায় পড়ে থাকা ব্যক্তির নাম বাবুল মিয়া (৪৫)। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বড় বাড়িখোলা গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহের পাটগুদাম ব্রীজমোড়ে এক অজ্ঞাত ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেও করোনা সন্দেহে কেউ কাছে না আসার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উদ্ধার করে পুলিশ ভ্যানে করে হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, দুপুরে পাটগুদাম ব্রীজ মোড়ে এক অজ্ঞাত ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে রয়েছে এমন খবরে মুহুর্তে পুলিশ সুপার আহমার উজ্জামানের কাছে খবর পৌছে যায়।
পরেপুলিশ সুপারের নির্দেশে দ্রুত কোতোয়ালী পুলিশকে ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। তার নির্দেশে আমিসহ পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) উজ্জল কান্তি সরকার, এসআই মিনহাজ উদ্দিনকে নিয়ে দ্রুত পাটগুদাম ব্রীজমোড়ে পৌছি। ঘটনাস্থলে পৌছে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উদ্ধার করে পানি ও ফলের রস খাওয়ানোর পর জ্ঞান ফিরলে পুলিশ ভ্যানে করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, রাস্তায় একটা মানুষ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে করোনা সন্দেহে কেউ এগিয়ে আসেনি। এটি একটি অমানবিক কাজ, যা ঠিক না। মানুষ মানুষের জন্য, তাই কেু রাস্তায পড়ে থাকলে তার পাশে দাড়ানো মানবিক কাজ। এমন ঘটনা যেন না ঘটে এমন প্রত্যাশাই করেন তিনি।
উদ্ধার করা বাবুল মিয়া কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, এখন আগের চাইতে অনেক ভাল আছে। পরবর্তীতে হাসপাতালে তার খোঁজখবর নেয়া হবে বলেও জানান তিনি।




