মৃ’ত্যুর আগেও যোগাযোগ ছিল সুশান্ত-দিশার, ফাঁ’স হোয়াটসঅ্যাপ চ্যাট!
বিনোদন ডেস্ক।। সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান এবং সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যু ঘিরে বারবারই রহস্য দানা বেঁধেছে। কারও মৃ’ত্যুজট এখনও খোলা সম্ভব হয়নি। তবে তাদের মৃ’ত্যু’র মধ্যে যোগ রয়েছে বলে শোনা গিয়েছে।
দিশার মৃ’ত্যু’র ঠিক ৫ দিন পর মৃ’ত্যু হয় সুশান্তের। ১০ জুন ১৪ তলার উপর থেকে পড়ে গিয়ে মা’রা যান দিশা। এরপর ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝু’ল’ন্ত দেহ উদ্ধার হয় সুশান্তের। খু’ন না আ’ত্মহ’ত্যা? দু’টি মৃ’ত্যুতে’ই রয়েছে হাজারও প্রশ্ন।
তবে এর আগে দিশার পরিবার দাবি করেছিল, দু’টি মৃ’ত্যু’র মধ্যে কোনও সম্পর্ক নেই। তাদের মেয়ে আর সুশান্তের মৃ’ত্যুকে এক সুতোয় গাঁথার যে চেষ্টা চলছে তা ভ্রান্ত।
সম্প্রতি সামনে এসেছে, দিশা আর সুশান্তের কিছু কথোপকথন। হোয়াটসঅ্যাপ চ্যাটের ওই স্ক্রিনশটগুলি থেকে বোঝা যাচ্ছে এপ্রিল মাস পর্যন্ত সুশান্ত-দিশার যথেষ্ট ভাল যোগাযোগ ছিল।
দু’জনেই কাজের ব্যাপারে কথা বলেছেন। পাবজি ও একটি এডিবল অয়েলের বিজ্ঞাপন নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে ।




