335734

ধানক্ষেতে হাঁস বাকিটা ইতিহাস

নড়াইলে ধানক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে, একই পরিবারের ৮ জনকে কু’পিয়ে জ’খম করেছে প্রতিপক্ষরা। এদের মধ্যে গুরুতর একজনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রে’ফতার করেছে পুলিশ।

বেশ কিছুদিন ধরে নড়াইল সদরের ফুলবাড়ি গ্রামের বিপ্লব মোল্লার সঙ্গে প্রতিবেশী মফিজুলের জমি নিয়ে বি’রোধ চলছিল।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মফিজুলের কয়েকটি হাঁস বিপ্লবের রোপা আমন ক্ষেতে যায়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকা’টাকা’টি হয়। একপর্যায়ে দেশীয় অ’স্ত্র দিয়ে মফিজুলসহ তার পরিবারের ৮ সদস্যকে কু’পিয়ে জ’খম করে বিপ্লব ও তার লোকজন। এলাকাবাসী গু’রুতর চারজনকে উ’দ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে মফিজুলের অবস্থার অবনতি হওয়ায়, তাকে খুলনা মেডিকেল ভর্তি করা হয়।

আধুনিক সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডা. অলোক বাগচী বলেন, একজনের অবস্থা খুবই আশঙ্কা’জনক। সবাইকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় বিপ্লবের স্ত্রীসহ দু’জনকে গ্রে’ফতার করেছে পুলিশ।

উপ-পরিদর্শক মো. নাজির আহমেদ বলেন, ভিকটিমকে অসুস্থ হওয়া হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতার করা হয়েছে।ঘটনার পর থেকে পলাতক রয়েছে বিপ্লব ও তার সহযোগীরা।

ad

পাঠকের মতামত