335701

পাপুলের সংসদ সদস্যপদ কেন বা’তিল করা হবে না : হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক : শিক্ষাগত যোগ্যতায় অ’সঙ্গতি থাকায় কুয়েতে গ্রে’প্তার লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ কেন বা’তিল হবে না তা জানতে চেয়ে রুল জা’রি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন।

গত ৬ জুন কুয়েতের আ’ইন-শৃং’খলা বাহিনী মানবপাচার ও অর্থ পাচারের দায়ে আ’টক করে পাপুলকে। তার সাথে জড়িত কুয়েত সরকারের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

পাপুল কুয়েতের দুই সরকারি কর্মকর্তাকে চেকের মাধ্যমে ১১ লাখ কুয়েতি দিনার এবং নাম প্রকাশ না করা অন্য এক ব্যক্তিকে ১০ লাখ কুয়েতি দিনার দেন। সেই সাথে পাপুলের পরিবারের সদস্যদের বাংলাদেশে ছাড়ার উপর নি’ষেধা’জ্ঞা দিয়েছে দুদক।

কুয়েতের গণমাধ্যম আল খাবাসের জানায়, পাপুল ২০ হাজার শ্রমিককে কুয়েতে নিয়েছেন বিভিন্ন কাজের নামে। বিনিময়ে তার আয় ৫ কোটি কুয়েতি দিনার টাকার অঙ্কে ১ হাজার ৩৯৮ কোটি টাকা। আর এ অর্থপাচারের অভি’যোগে, তার বি’রুদ্ধে হুলিয়া জারি করে কুয়েত পুলিশ। অবশেষে গেল ৬ জুন রাতে তাকে আট’ক করে দেশটির অ’পরাধ ত’দন্ত বিভাগ।

ad

পাঠকের মতামত