করোনায় ২৪ ঘণ্টায় মৃ’ত্যু ৪৬ জনের, নতুন শ’নাক্ত ৩২০০
নিউজ ডেস্ক।। মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রা’ন্ত হয়ে দেশে মৃ’ত্যু’র তালিকায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের নাম যুক্ত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ১১ জন।
এ নিয়ে ভাইরাসটিতে মৃ’তে’র সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৭৪০ জনে। একই সময়ে করোনায় আ’ক্রা’ন্ত হিসেবে শ’না’ক্ত হয়েছেন আরও তিন হাজার ২০০ জন। এতে মোট শনা’ক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জনে।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আ’ক্রান্ত’দের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মা’রা গেছেন। ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষায় করোনা শ’না’ক্ত হয়েছে আরও দুই হাজার ৫৯৫ জনের মধ্যে। দেশে একদিনে সর্বোচ্চ মৃ’ত্যু’র রেকর্ড ৬৪ জনের। সে তথ্য জানানো হয় ৩০ জুনের বুলেটিনে। সর্বোচ্চ শ’নাক্তে’র রেকর্ড চার হাজার ১৯ জনের, যা জানানো হয় ২ জুলাইয়ের বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস এখন গোটা বিশ্বকে মৃ’ত্যুপুরীতে পরিণত করেছে। এতে আ’ক্রা’ন্তের সংখ্যা দুই কোটি ২০ লাখ ৭০ হাজার প্রায়। মৃ’তে’র সংখ্যা সাত লাখ ৭৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ৪৮ লাখেরও বেশি।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শ’না’ক্ত হয় গত ৮ মার্চ। এতে প্রথম মৃ’ত্যু হয় ১৮ মার্চ।






