ছেলেকে বাঁ’চাতে গেলে বাবাকে পি’টিয়ে হ’ত্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান আ’টক
নিউজ ডেস্ক।। সাতক্ষীরার তালায় ছেলেকে বাঁ’চাতে গিয়ে বাবা লুৎফর নিকারীকে পি’টিয়ে হ’ত্যার ঘটনা ঘটেছে। এ হ’ত্যাকাণ্ডে জ’ড়িত থাকায় আওয়ামী লীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আ’টক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফর নিকারী (৬৫) তালা সদরের জেয়ালা নিকারীপাড়ার বাসিন্দা। আটক মশিয়ার রহমান সরদার তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
নি’হতে’র ভাতিজা জেয়ালা নলতা গ্রামের রুহুল আমিন নিকারী জানান, নলবুনিয়া বিলে সরকারি খালে চাচাতো ভাই সেলিম নিকারী মাছ ধরছিল। ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘেরের বেড়ি। এ কারণে খাল থেকে মশিয়ারের সহযোগী রনি সেলিমকে আ’টকে রাখে।
এরপর সরদার মশিয়ার ঘটনাস্থলে পৌঁছে বারুইহাটি গ্রামের রনি, ওই গ্রামের মোসলেম শেখের ছেলে তুহিন শেখসহ তিনজন একত্রে তাকে মা’রধ’র করে।
পরে মা’রধরে’র ঘটনা পেয়ে সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে দৌঁড়ে যায়। সেখানে যাওয়া মাত্রই সরদার মশিয়ার, তুহিন ও রনি একত্রে তাকেও মা’রপি’ট করে। পরে গ্রামবাসী গিয়ে লুৎফর রহমানকে মৃ’ত অবস্থায় দেখতে পায়। এ সময় সেলিমকেও তার পাশে অচেতন অচেতন অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় রাতেই পুলিশের জরুরি সেবা সার্ভিস ৯৯৯ নম্বরে ফোন দেয় স্থানীয়রা। তারপর রাতেই অ’ভিযা’ন চালিয়ে সরদার মশিয়ারকে আ’ট’ক করে পুলিশ। সেলিম নিকারী বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে, এ হ’ত্যাকা’ণ্ডের বিচার দাবি করে তালা উপশহরে ম’রদেহ নিয়ে মিছিল করে আজ সকাল সাড়ে ৮টার দিকে তালা থানা ঘেরাও করে গ্রামবাসী। এ সময় হাজার হাজার গ্রামবাসী খু’নীদের ফাঁ’সি চাই স্লোগান দিতে থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, জিজ্ঞাসাবাদের জন্য আ’টক করা হয়েছে। পরবর্তী সময়ে অ’ভিযোগের পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।






