আবারো হু’হু করে বাড়ছে স্বর্ণের দাম, জানুন সর্বশেষে প’রিস্থিতি
নিউজ ডেস্ক : গত সপ্তাহে অস্বাভাবিক দরপতনের পর চলতি সপ্তাহে বিশ্ববাজারে আবার স্বর্ণের দাম বেড়েছে। দ’ফায় দ’ফায় দাম বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম আবারও দুই হাজার ডলারের কাছাকাছি চলে এসেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হতেই স্বর্ণের দাম বাড়ার আ’ভাস মেলে। দিনভর দাম বাড়ার প্র’বণতা অব্যাহত থাকে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪৩ ডলার বেড়ে যায়।
এই বড় উত্থানের পর মঙ্গলবারও লেনদেন শুরু হতে স্বর্ণের দাম বাড়ার প্র’বণতা দেখা যাচ্ছে। ইতোমধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৬ ডলারের ওপরে বেড়ে এক হাজার ৯৯২ ডলারে উঠেছে। এতেই সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ৩ দশমিক ৯০ শতাংশ।
এর আগে অস্বাভাবিক দাম বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড দুই হাজার ৭৫ ডলারে ওঠে। তবে এই দাম বাড়ার পর গত ৭ আগস্ট প’তনের মুখে পড়ে স্বর্ণ। আর গত সপ্তাহের মঙ্গলবার স্বর্ণের দামে রী’তিমতো ধ’স নামে। একদিনে প্রতি আউন্স স্বর্ণের দাম ১১২ ডলার ক’মে যায়।






