335573

অফিসে ঢুকে প্রকৌশলীকে পে,টালেন ঠিকাদার

রাজশাহী গণপূর্ত কার্যালয়ে দেলোয়ার হোসেন (২৮) নামে এক প্রকৌশলীর ওপর হা,মলা চালিয়েছেন ঠিকাদার এবং তার সহযোগী। হা,মলায় প্রকৌশলী দেলোয়ার র,ক্তাক্ত জ,খম হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ সময় ওই প্রকৌশলীর কক্ষের ল্যাপটপ এবং প্রিন্টারসহ বিভিন্ন আসবাবপত্র ভাং,চুর করা হয়। ঘটনার সময় ঠিকাদার এবং তার সহযোগীর তা,ণ্ডবে গণপূর্ত কার্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে ব্যাপক আ,তঙ্কের সৃষ্টি হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ হা,মলা এবং ভাং,চুরের ঘটনা ঘটে।

পুলিশ ঠিকাদার লিটন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা শাহাবুল মঞ্জুর লিটন (৩১) এবং তার ম্যানেজার মহানগরীর উপকণ্ঠ চক কাপাসিয়ার বাসিন্দা আতিকুর রহমানকে (৩২) গ্রে,ফতার করেছে।

হা,মলার শিকার গণপূর্ত বিভাগ-২ কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত দেলোয়ার হোসেন জানান, কোটি টাকা ব্যয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভূমি অফিস নির্মাণ কাজ চলছে। রোববার বিকালে তিনি এ নির্মাণ কাজ পরিদর্শনে যান। এ সময় সেখানে নিম্নমানের ইটের খোয়া দিয়ে ঢালাই কাজ চলছিল। এছাড়া কাজের সিডিউলে চার ইঞ্চি ঢালাই দেয়ার বিষয়টি উল্লেখ থাকলেও দেয়া হচ্ছিল আড়াই ইঞ্চি। এ সময় তিনি কাজটি বন্ধ করে দেন এবং ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

তিনি আরও জানান, এ ঘটনার জের ধরে ঠিকাদার লিটন এবং তার ম্যানেজার আতিক সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার অফিস কক্ষে আসেন। এ সময় লিটন ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নিতে অস্বীকৃতি জানান।

দেলোয়ার হোসেন জানান, এক পর্যায়ে লিটন এবং তার সহযোগী তার ওপর হা,মলা চালান। এ সময় লিটন কাঠের চেয়ার দিয়ে তাকে বে,ধড়ক পে,টান। ফলে তার ডান চোখের উপরের অংশে আ,ঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এছাড়া শ,রীরের বিভিন্ন অঙ্গে গু,রুতর আ,ঘাত রয়েছে। হা,মলার পর লিটন এবং তার সহযোগী আতিক ব্যাপক ভাং,চুর চালান। তার কক্ষের চেয়ার, টেবিল, ল্যাপটপ এবং প্রিন্টার ভে,ঙে ফেলেন।

এ বাপারে গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী ফেরদৌস শাহনেওয়াজ কান্তা জানান, ঠিকাদার লিটন এবং তার সহযোগী আতিক প্রকৌশলী দেলোয়ারকে মা,রধর এবং তার কক্ষে ব্যাপক ভাং,চুর চালিয়েছেন। এ সময় পুলিশ এবং র্যা বসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শা,স্তির দাবি জানাচ্ছি।

রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান এ ব্যাপারে জানান, এ ঘটনায় ঠিকাদার লিটন এবং তার সহযোগী আতিকের বি,রুদ্ধে গণপূর্ত বিভাগ-২ এর উপবিভাগীয় প্রকৌশলী ইফতেখায়ের আলম মা,মলা দায়ের করেছেন। গ্রে,ফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে কা,রাগারে পাঠানো হবে।

ad

পাঠকের মতামত